অনলাইন ঝঞ্ঝাট শেষ, একটাই শিবিরে সমাধান! সরকারের এই উদ্যোগে ভাগ্য খুলছে লক্ষ লক্ষ মানুষের!

উৎসবের মরশুম শেষ হতেই রাজ্যের সাধারণ মানুষের জন্য বিরাট সুখবর নিয়ে এল পশ্চিমবঙ্গ সরকার। খুব শীঘ্রই নতুন করে রাজ্যজুড়ে আয়োজিত হতে চলেছে জনকল্যাণ ভিত্তিক বিশেষ সরকারি পরিষেবা শিবির বা ‘সেবা সেতু অভিযান’। রাজ্য ও কেন্দ্র সরকারের একাধিক প্রকল্পের সুবিধা যেন সাধারণ মানুষের কাছে আরও সহজে এবং দ্রুত পৌঁছে যায়, সেই লক্ষ্যেই ফের এই উদ্যোগ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী নভেম্বর মাসের শেষ কিংবা ডিসেম্বর মাসের শুরু থেকেই গ্রাম পঞ্চায়েত এবং পুরসভা স্তরে স্তরে এই শিবিরগুলি বসতে চলেছে।
একই ছাদের তলায় সমস্ত সমস্যার সমাধান
সাধারণত সরকারি নানা প্রকল্পের সুবিধা পেতে বা নথিপত্র সংক্রান্ত কাজ সারতে সাধারণ মানুষকে বারবার বিভিন্ন সরকারি দপ্তরে চক্কর কাটতে হতো। তবে এই বিশেষ শিবিরের মাধ্যমে উপভোক্তারা একই জায়গায় একাধিক কাজ সারার সুযোগ পাবেন:
নতুন আবেদন গ্রহণ: যাঁরা এতদিন কোনো সরকারি প্রকল্পের আওতা থেকে বঞ্চিত ছিলেন বা সঠিক সময়ে আবেদন করতে পারেননি, তাঁরা সরাসরি এখানে এসে নতুন করে আবেদন করতে পারবেন।
নথি যাচাই ও সংশোধন: ভুলত্রুটি সংশোধনের পাশাপাশি নথিপত্রের প্রাথমিক যাচাই প্রক্রিয়াও সম্পন্ন হবে শিবির থেকেই।
পরিষেবা সংক্রান্ত জটিলতা নিরসন: আটকে থাকা পুরনো আবেদনের আপডেট জানা ও বকেয়া সমস্যার দ্রুত সমাধান মিলবে এই মঞ্চে।
প্রশাসনিক সূত্রের খবর, প্রান্তিক ও গ্রাম্য এলাকার মানুষের কাছে সরকারি পরিষেবার সুবিধা আরও স্বচ্ছন্দে পৌঁছে দিতেই সরকারের এই পদক্ষেপ। শীঘ্রই এই শিবিরের বিস্তারিত সময়সূচি ও ক্যাম্পের তালিকা প্রকাশ করা হবে।