হাত, পায়ের কালো ছোপ দূর করার ঘরোয়া টেকনিক জেনেনিন

সারাদিনের কাজকর্মে সবচেয়ে বেশি নোংরা হয় পা। আর মুখের বা অন্যান্য অঙ্গের যত্ন নিলেও পায়ের যত্ন সেভাবে নেয়া হয় না অনেকেরই। অনেকদিনের অবহেলায় পায়ে দেখা দিতে পারে নানা সমস্যা। চামড়া কালচে ও দ্রুত কুচকে যেতে পারে। সেই সঙ্গে পা ফাটা তো আছেই।

এসব সমস্যার সমাধান হবে এক উপাদানেই। কফি পানীয় হিসেবে সারাবিশ্বে পরিচিত। তবে রূপচর্চায় ও এর অবদান কম নয়। কফি ত্বক উজ্জ্বল করতে সহায়তা করে। সেই সঙ্গে নিয়মিত কফির ব্যবহার ত্বকে তারুণ্য ধরে রাখে। জেনে নিন কীভাবে কফি দিয়ে কীভাবে করবেন পেডিকিউর-

> প্রথমে পায়ের নখ কেটে নিন। নখ ঘষে মসৃণ করুন।

> হালকা গরম জলে লবণ, লেবুর রস আর কিছুটা শ্যাম্পু দিয়ে মিশিয়ে নিন। এবার আপনার পা দুটি এতে ভিজিয়ে রাখুন আধা ঘণ্টা।

> কফির গুঁড়ার সঙ্গে চিনি মিশিয়ে পায়ে স্ক্রাব করুন। ৫ থেকে ১০ মিনিট ধরে পা ভালোভাবে স্ক্রাব করে নিন। এরপর ধুয়ে নিন।

> কফির গুঁড়ার সঙ্গে অ্যালোভেরা জেল, মধু আর লেবুর রস মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। এবার আপনার পায়ে এটি লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর স্বাভাবিক জল দিয়ে ধুয়ে নিন।

> ভালোভাবে মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। সপ্তাহে একবার বা মাসে দুইবার এভাবে পেডিকিউর করতে পারেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy