হাঁপানির সমস্যা কমাতে ভরসা রাখুন এই ৩টি ফলে, জেনেনিন তালিকাটি
October 12, 2023

যাদের হাঁপানির সমস্যা আছে, চিকিৎসকের পরামর্শ মেনে নিজেদের সঙ্গে সব সময়ে ইনহেলার রাখেন। তবে হাঁপানির সমস্যা কমাতে ভরসা রাখতে পারেন কিছু ফলের উপরেও।
বেদানা: ফাইবার, ভিটামিন, কে এবং অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ বেদানা হাঁপানি, শ্বাসকষ্টের সমস্যা দূর করতে সাহায্য করে। শ্বাসকষ্টের যারা ভুগে থাকেন, রোজের খাদ্যতালিকায় তাঁরা রাখতে পারেন বেদানা।
আপেল: শরীরের যত্ন নিতে আপেল খুব উপকারী একটি ফল। ফাইবার ও অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ আপেল ওজন কমাতে পারে এবং পেটের সমস্যা কমাতেও সাহায্য করে। এ ছাড়া, হৃদ্যন্ত্র সুস্থ রাখতে, ক্যানসারের ঝুঁকি কমাতেও সাহায্য করতে পারে এই ফল।
পালংশাক: প্রোটিন, আয়রন, ভিটামিন, অ্যান্টি-অক্সিড্যান্ট, ফাইবার, ফসফরাস এবং পটাশিয়ামে সমৃদ্ধ পালংশাক। চুল ও ত্বকের যত্ন নেয় এই শাক। পাশাপাশি, হাঁপানির সমস্যাও কমায়।