সম্পর্কে ফাটল ধরার ইঙ্গিত? সঙ্গীনী কি সত্যি কিছু গোপন করছেন জানুন এই সাধারণ লক্ষণগুলো দেখে

দাম্পত্য সম্পর্ক বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে। কিন্তু অনেক সময় ছোটোখাটো পরিবর্তন বা গোপনীয়তা মনে সন্দেহের বীজ বুনে দেয়। স্বামী-স্ত্রীর সম্পর্কে স্বচ্ছতা থাকা অত্যন্ত জরুরি, তবে কি কিছু লুকানো মানেই বড় কোনো সমস্যা? সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, অনেক সময়ই মানুষ নিজের ব্যক্তিগত অনুভূতি বা কাজের চাপ গোপন করতে গিয়ে এমন আচরণ করে ফেলেন যা অন্যপক্ষকে সন্দেহী করে তোলে। তবে কিছু নির্দিষ্ট মনস্তাত্ত্বিক ও শারীরিক পরিবর্তন দেখে সহজেই বোঝা সম্ভব যে সঙ্গী আসলেই আপনার থেকে কিছু লুকাচ্ছেন কি না।
প্রথমত, হঠাৎ করে ফোন বা গ্যাজেটের প্রতি অতিরিক্ত গোপনীয়তা রক্ষা করা অন্যতম বড় লক্ষণ। যদি আপনার স্ত্রী ফোন সবসময় লক করে রাখেন, চোখের আড়ালে চ্যাট করেন বা স্ক্রিন আপনার দিক থেকে ঘুরিয়ে নেন, তবে তা সতর্কবার্তা হতে পারে। দ্বিতীয়ত, দৈনন্দিন রুটিনে হঠাৎ পরিবর্তন এবং অতিরিক্ত ব্যস্ততার অজুহাত দেওয়া। বিনা কারণে দেরি করে বাড়ি ফেরা বা উইকএন্ডে অদ্ভুত ব্যস্ততা অনেক সময়ই লুকোচুরির ইঙ্গিত দেয়। তৃতীয়ত, হঠাৎ কথা বলা কমিয়ে দেওয়া বা কোনো নির্দিষ্ট বিষয় এড়িয়ে যাওয়া। যদি দেখবেন আপনাদের সাধারণ খোশগল্প হঠাৎ কমে গেছে এবং তিনি এড়িয়ে চলছেন, তবে বুঝতে হবে মনের গভীরে কিছু চলছে। তবে সরাসরি সন্দেহ না করে খোলাখুলি কথা বলাই সবচেয়ে ভালো উপায়।