যেসব কারণে কমছে আপনার স্মৃতিশক্তি, জানুন
August 18, 2023

আমাদের মস্তিষ্ক প্রচুর পরিমাণে তথ্য সংরক্ষণ করে। ফলে হুট করে কিছু একটা ভুলে যাওয়া স্বাভাবিক সমস্যা। তবে এ ধরনের সমস্যা বারবার হলে সেটা নিয়ে সচেতন হওয়া জরুরি। জেনে নিন কেন ধীরে ধীরে কমতে থাকে স্মৃতিশক্তি।
স্ট্রেস অথবা অ্যাংজাইটির কারণে শরীরের মতো মস্তিষ্কও ক্লান্ত হয়ে পড়ে। এতে ধীরে ধীরে কমে যেতে পারে স্মৃতিশক্তি।
দীর্ঘমেয়াদি ডিপ্রেসন বা হতাশার কারণে লোপ পেতে পারে স্মৃতি।
রাতে না ঘুমানোর অভ্যাস থাকলে সেটি মস্তিষ্কে প্রভাব ফেলে। এতে ধীরে ধীরে কমতে থাকে স্মৃতিশক্তি।
অ্যান্টি-ডিপ্রেশন বা অ্যান্টি-অ্যাংজাইটির কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় কমে যেতে পারে স্মৃতি।
মেনোপজের সময় হরমোনের পরিবর্তন হয়। এ সময়েও অনেকে ভুলে যাওয়ার রোগে ভুগতে পারেন।
ভিটামিন বি ১ এবং বি ১২ এর অভাবে এমনটি হতে পারে।
অতিরিক্ত মদ্যপানের কারণে কমতে পারে স্মৃতি ধারণ ক্ষমতা।