“আপনারা নিজেদের জীবন বানিয়ে ফেলবেন না!” ট্রোলাদের যোগ্য জবাব দিয়ে তোপ দাগলেন বিজয় বিক্রম সিং

টিভি দুনিয়ার সবথেকে জনপ্রিয় এবং বিতর্কিত রিয়্যালিটি শো ‘বিগ বস’ বর্তমানে তীব্র নাটকীয়তার কারণে খবরের শিরোনামে রয়েছে। চলতি সিজনে কাজী তৌকিরের মতো শক্তিশালী প্রতিযোগীর উপস্থিতি শো-এর টিআরপি বাড়াতে বড় ভূমিকা পালন করছে। কাজী তৌকির দর্শকমহলে ব্যাপক জনপ্রিয় এবং সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত তাঁর ভক্তরা তাঁকে সমর্থন জানানোর পাশাপাশি নিত্যদিন নানা ট্রেন্ড চালাচ্ছেন। তবে সম্প্রতি কাজীর অনুরাগীরা ক্ষোভ প্রকাশ করে দাবি করেন যে, পর্বে তাঁদের প্রিয় তারকাকে প্রাপ্য স্ক্রিন টাইম বা ফুটেজ দেওয়া হচ্ছে না। ভক্তদের এই অভিযোগের ঝড়ে অবশেষে মুখ খুলেছেন ‘বিগ বস’-এর জনপ্রিয় নেপথ্য কণ্ঠস্বর বিজয় বিক্রম সিং।অনলাইনে চলা তীব্র ট্রোালিং ও অভিযোগের জবাবে বিজয বিক্রম সিং এক স্পষ্ট ভিডিও বার্তা দিয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সাফ জানিয়ে দেন যে, কে কতটা স্ক্রিন টাইম পাবে তা তিনি বা তাঁর ভয়েস দ্বারা নির্ধারিত হয় না। ট্রোলারদের উদ্দেশ্য করে তিনি বলেন, “কাজী কেন স্ক্রিন টাইম পাচ্ছেন না—আমার কাছে এমন অজস্র মেসেজ আসছে। কিন্তু কোনটা পর্দায় দেখানো হবে আর কোনটা নয়, তা সম্পূর্ণ চ্যানেল এবং শো-এর ক্রিয়েটিভ টিমের সিদ্ধান্ত। এতে আমাদের কোনো হাত থাকে না। যদি কোনো প্রশ্ন থাকে তবে কালারস ডট কমের অফিশিয়াল পেজে গিয়ে লিখুন, আমার ইনস্টাগ্রামের কমেন্ট বক্সে প্রতিবাদ করবেন না।”একই সাথে বিজয় বিক্রম সিং দর্শকদের বাস্তবতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে যোগ করেন, “একটি রিয়েলিটি শো-কে গেম শো-এর মতোই উপভোগ করুন, এটাকে নিয়ে অতিরিক্ত ব্যক্তিগত হবেন না বা নিজের জীবন বানিয়ে ফেলবেন না। আপনাদের প্রিয় প্রতিযোগীদের মন খুলে সমর্থন জানান, অনুষ্ঠানটি উপভোগ করুন, কিন্তু অযথা বিতর্ক সৃষ্টি থেকে বিরত থাকুন।” তাঁর এই স্পষ্ট জবাবে সোশ্যাল মিডিয়ায় জোর শোরগোল শুরু হয়েছে।