কবে পুরভোট? আজও মিলল না জবাব, হাইকোর্টে মামলা ফেরাতে চেয়েও কেন আটকে গেল জট?

কবে পুরভোট হবে, সেই জট আজও কাটল না। মামলাটি ফের কলকাতা হাইকোর্টে পাঠানোর প্রাথমিক প্রস্তাব দিলেও এদিন কোনো চূড়ান্ত ফয়সালা হয়নি। আগামী সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার ফের শুনানি হবে।

এদিন পুরভোট সংক্রান্ত মামলাগুলি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানোর প্রাথমিক প্রস্তাব দেয় শীর্ষ আদালত। সেই প্রস্তাবে সায় দেয় বাম ও তৃণমূল। তবে সুপ্রিম কোর্টেই শুনানি চালিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করেন রাজ্যের আইনজীবী তুষার মেহতা। হাইকোর্টে মামলা ফেরানোর বিষয়ে রাজ্য সরকার তাদের চূড়ান্ত অবস্থান সোমবার জানাবে বলে খবর।

এর আগে সোমবার কলকাতা পুরভোট সংক্রান্ত শুনানিতে রাজ্যকে কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। আপত্তি জানানোর জন্য কেন মাত্র ৭ দিন সময় দেওয়া হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলে আদালত মন্তব্য করেছিল যে এটি অত্যন্ত অযৌক্তিক। পাশাপাশি ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ প্রশাসক কী ভাবে করলেন, যেখানে তাঁর সেই ক্ষমতাই নেই—এমন তীক্ষ্ণ পর্যবেক্ষণও রেখেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। সব মিলিয়ে পুরভোটের ভবিষ্যৎ এখন সোমবারের শুনানির দিকেই তাকিয়ে।