একধাক্কায় হু হু করে নামছে সোনা ও রুপোর দর! আজ গয়না কিনলে কত টাকা সাশ্রয় হবে?

১৪ মাসের মধ্যে সবচেয়ে তলানিতে চলে গিয়েছে সোনার দাম। টানা বেশ কয়েকদিন কমার পর মঙ্গলবার কিছুটা বেড়েছিল। কিন্তু বুধবার এক ধাক্কায় ফের অনেকটা কমে গেল এই মূল্যবান ধাতুর দাম। ফলে, বিয়ের মরশুমে বড় স্বস্তি পেলেন সাধারণ মানুষ থেকে মধ্যবিত্ত ক্রেতারা। সপ্তাহের তৃতীয় দিনে কলকাতার বাজারে নতুন দর প্রকাশ করল স্বর্ণ শিল্প বাঁচাও কমিটি বা এসএসবিএসিসি। বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ সকাল ১০টা ২০ মিনিটের প্রকাশিত দর অনুযায়ী, ২৪ ক্যারেট, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দামে বিরাট বদল এসেছে। পাশাপাশি অনেকটা কমল রুপোর দরও।

খাঁটি সোনা বা ২৪ ক্যারেট সোনা সাধারণত বিনিয়োগকারীরা কেনেন কিংবা কেনেন সোনার ব্যবসায়ীরা। আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমে হয়েছে ১২ হাজার ২৫৫ টাকা। অর্থাৎ ১০ গ্রাম সোনা কিনলে আপনাকে দিতে হবে ১,২২,৫৫০ টাকা।

বাজার খুলতেই বড় পরিবর্তন দেখা গেল সোনা ও রুপোর দামে। গয়না তৈরি করার ২২ ক্যারেট বা ৯১৬ সোনার দাম অনেকটা কমে গেল। আজ ১ গ্রাম গয়না সোনার দাম হয়েছে ১১ হাজার ৬৪০ টাকা। আজ প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ১৬ হাজার ৪০০ টাকা। কেউ যদি আজ গয়না বিক্রি করতে চান, তাহলে আজকের দাম অনুযায়ী গ্রাম প্রতি তিনি পাবেন ১১ হাজার ১৫২ টাকা।

কমছে ১৮ ক্যারেট সোনার দামও। আজ ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ৯ হাজার ৫৬০ টাকা।

অন্যদিকে, একধাক্কায় অনেকটা কমল রুপোর দাম। আজ প্রতি কেজি রুপোর দাম কমে হয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৯৬৪ টাকা।

তবে কেনাকাটার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। এই দামটি শুধুমাত্র আজকের বাজারের মূল্য অনুযায়ী নির্ধারিত এবং এতে ৩ শতাংশ জিএসটি ধরা হয়নি। আপনি যদি গয়না কিনতে যান, তাহলে এই দামের সঙ্গে যুক্ত হবে ৩ শতাংশ জিএসটি এবং মেকিং চার্জ। এখানে দেওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটির তরফে পাওয়া। ১৯৯৩ সালে তৈরি হওয়া এই সংগঠনটি গোটা রাজ্যেই কার্যকর এবং স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে কাজ করে।