বিছানার চাদর কত দিন অন্তর পরিষ্কার করা উচিত? বিপদ বাড়ার আগেই জেনেনিন!

প্রতিদিনের ক্লান্তির পর বিছানাই আমাদের সবচেয়ে বড় স্বস্তির জায়গা। কিন্তু আপনি কি জানেন, আপনার প্রিয় বিছানাটিই লাখ লাখ ক্ষতিকর ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং অদৃশ্য ধুলোর ডানার নিরাপদ আস্তানা হয়ে উঠতে পারে? চিকিৎসকদের মতে, ঘুমোনোর সময় আমাদের শরীর থেকে প্রতিদিন মৃত ত্বক, ঘাম এবং নানা রকম তেল নির্গত হয়। এই সমস্ত উপাদান বিছানার চাদর ও বালিশের ওয়াভে জমে তৈরি করে মারাত্মক অ্যালার্জি, হাঁপানি এবং ত্বকের নানা রোগের আদর্শ পরিবেশ। তাই সুস্থ থাকতে নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিছানা পরিষ্কার করা অত্যন্ত জরুরি।

সাধারণ নিয়ম অনুযায়ী, প্রতি ৭ থেকে ১০ দিন অন্তর বিছানার চাদর, বালিশের কভার এবং কুশনের খোস বদলানো এবং ধোয়া উচিত। তবে আপনার জীবনযাত্রার ওপর নির্ভর করে এই নিয়মে কিছু পরিবর্তন আসতে পারে। যদি আপনার ঘরে পোষা প্রাণী থাকে, বা আপনার যদি রাতে অতিরিক্ত ঘামের সমস্যা থাকে, অথবা আপনি যদি নগ্ন হয়ে ঘুমোন, তবে প্রতি ৩ থেকে ৪ দিন অন্তর চাদর বদলানো বাধ্যতামূলক। অন্যদিকে, আপনি যদি একা থাকেন এবং দিনের বেশিরভাগ সময় ঘরের বাইরে কাটান, তবে সর্বোচ্চ দুই সপ্তাহ পর্যন্ত বিরতি নেওয়া যেতে পারে। তবে এর বেশি দীর্ঘ সময় বিছানা না ধুলে তা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।

শুধু চাদর বদলালেই কাজ শেষ হয় না। তোশক বা ম্যাট্রেস এবং বালিশও নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। প্রতি ৩ থেকে ৬ মাস অন্তর ম্যাট্রেস ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করা এবং রোদে দেওয়া উচিত। বালিশ অন্তত প্রতি ৬ মাসে একবার ভালো করে ধোয়া উচিত, কারণ মাথার ঘাম এবং ত্বকের তেল বালিশের ভেতরের অংশে ঢুকে অ্যালার্জেন তৈরি করে। একটুখানি সর্তকতা এবং নিয়মিত পরিচ্ছন্নতাই পারে আপনাকে ও আপনার পরিবারকে বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষিত রাখতে। আজই আপনার বেডরুমের রুটিনে এই পরিবর্তনগুলো নিয়ে আসুন।