বাড়ি আনুন নতুন গাড়ি, ১.৮৬ লক্ষ টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ দিচ্ছে এই বিখ্যাত কোম্পানি!

আপনি কি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুযোগ। জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা নভেম্বর ২০২৬ উপলক্ষে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার ঘোষণা করেছে। এই মাসে গ্রাহকরা জনপ্রিয় সেডান হোন্ডা সিটি, নতুন হোন্ডা আমেজ এবং দ্বিতীয় প্রজন্মের হোন্ডা আমেজ গাড়িগুলোতে ১.৮৬ লক্ষ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। তবে ZR-V এবং Elevate এসইউভি মডেলে কোনো সরাসরি নগদ ছাড় না থাকলেও বিশেষ কর্পোরেট অফার পাওয়া যাবে।
সবচেয়ে বড় অফারটি দেওয়া হচ্ছে হোন্ডা সিটি মডেলে। এই প্রিমিয়াম সেডানটি কিনলে মোট ১.৮৬ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যাবে। এছাড়া নতুন হোন্ডা আমেজে ৬৬,৮০০ টাকা এবং দ্বিতীয় প্রজন্মের আমেজে ৫৭,৬০০ টাকা পর্যন্ত ছাড় মিলছে। এই অফারগুলি চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত বৈধ। গাড়ি বুক করার আগে আপনার নিকটস্থ ডিলারের সঙ্গে যোগাযোগ করে সঠিক তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।