বিগ বসের ঘরে চরম উত্তেজনা! সৃজলার ‘ডোন্ট কেয়ার’ মনোভাব নিয়ে বিস্ফোরক সোনামণি ও সৌরভ

দুর্গ জয়ের এই লড়াইয়ে প্রায় অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে ‘বিগ বস’-এর ঘর। সারা সপ্তাহ জুড়েই এই হাইভোল্টেজ রিয়েলিটি শো-তে চলতে থাকে নাটকীয় সব মোড়। ফ্যামিলি রিইউনিয়নের রেশ কাটতে না কাটতেই প্রতিযোগীদের ঘাড়ে ঝুলছে এলিমিনেশনের খাঁড়া। উইকেন্ডের বিশেষ পর্বে ‘দাদার দরবার’ ঘিরে দর্শকমহলে উত্তেজনা এখন তুঙ্গে। বিগত দুই মাসেরও বেশি সময় ধরে চলা এই খেলায় সম্পর্কের সমীকরণ প্রতিনিয়ত বদলাচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সৃজলা গুহ। সম্প্রতি মটনে মিষ্টির রস মিশিয়ে দেওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল পরিবেশ, যেখানে জিতু ও সৃজলার কাণ্ড নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল।
সম্প্রতি অতিথি হিসেবে বিগ বস হাউসে প্রবেশ করেন টলিউড অভিনেতা যিশু সেনগুপ্ত। তাঁর একের পর এক প্রশ্নবাণে রীতিমতো ঘায়েল হন প্রতিযোগীরা। যিশু একটি বিশেষ টাস্ক দেন যেখানে প্রতিযোগীদের অন্য এক প্রতিযোগীর ছবি কাঁচি দিয়ে কাটতে হতো, যদি তাঁদের মনে হয় সেই ব্যক্তি অন্যের ঘাড়ে ভর করে এতদূর এসেছেন। সোনামণি হাসতে হাসতেই সৃজলার ছবি কাঁচি দিয়ে কেটে দেন। তাঁর অভিযোগ, সৃজলা নিজেকে সবার থেকে আলাদা রেখে শুধু জিতুর সঙ্গেই এগোচ্ছেন এবং বাকিদের দোষ চাপাচ্ছেন। এর প্রতিক্রিয়ায় নির্বিকার সৃজলা জানান, “ওর মনে হচ্ছে তো হচ্ছে, সেটা আমি চেঞ্জ করতেও চাই না।” ঠিক তখনই সৌরভ গাঙ্গুলী যোগ করেন যে, সৃজলার বর্তমান মনোভাব হলো ‘বেশ করেছি আর ডোন্ট কেয়ার’। সব মিলিয়ে ফাইনালের আগে এই ঠান্ডা লড়াই শোয়ের পারদ আরও বাড়িয়ে দিয়েছে।