বন্দে ভারত স্লিপারে এবার আপনার পোষ্য কুকুরও যাবে সঙ্গে! জানুন রেলের নতুন চমক ও বুকিংয়ের নিয়ম জানুন

ভারতীয় রেলের বন্দে ভারত স্লিপার ট্রেনে পোষ্য কুকুরদের নিয়ে ভ্রমণের ক্ষেত্রে এসেছে এক দারুণ সুযোগ। ১৬ কোচের এই অত্যাধুনিক ট্রেনের লাগেজ অংশে তৈরি করা হয়েছে বিশেষ ‘ডগ বক্স’। এই এনক্লোজারে রয়েছে সুরক্ষিত দরজা এবং খাবার ও জল রাখার নির্দিষ্ট জায়গা। তবে মনে রাখবেন, এই সুবিধাটি মূলত কুকুরের জন্য নির্দিষ্ট এবং বিড়াল বা অন্যান্য পোষ্যের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে।

বন্দে ভারত স্লিপারে কীভাবে ডগ বক্স বুক করবেন?
১. যাত্রীর অবশ্যই কনফার্ম ট্রেন টিকিট থাকতে হবে।
২. ট্রেন ছাড়ার স্টেশন থেকে অফলাইনে পার্সেল বা লাগেজ অফিসে যোগাযোগ করে এটি বুক করতে হবে।
৩. ট্রেন ছাড়ার অন্তত ৩ ঘণ্টা আগে স্টেশনে পৌঁছানো বাধ্যতামূলক।
৪. বুকিং শেষে নির্ধারিত ফি জমা দিয়ে লাগেজ টিকিট সংগ্রহ করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:
১. যাত্রার ২৪-৪৮ ঘণ্টার মধ্যে রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের দেওয়া হেলথ ফিটনেস সার্টিফিকেট।
২. পোষ্য কুকুরের অ্যান্টি-রেবিস ও অন্যান্য বৈধ টিকাকরণের সার্টিফিকেট।
৩. যাত্রীর কনফার্ম টিকিট (RAC বা ওয়েটিং লিস্টে টিকিট থাকলে এই সুবিধা মিলবে না)।

ভাড়া ও অন্যান্য নিয়মাবলি:
রেলের নিয়ম অনুযায়ী ডগ বক্সে পোষ্য বহনের ক্ষেত্রে ৩০ কেজি ওজন ধরে লাগেজ চার্জ হিসাব করা হয়। পোষ্যকে কোনোভাবেই যাত্রীদের বার্থ বা কামরায় রাখা যাবে না, এটি ট্রেনের নির্দিষ্ট লাগেজ অংশের খাঁচায় থাকবে। সাধারণত একটি PNR নম্বরে একটি মাত্র পোষ্য বুক করা যায়। উল্লেখ্য, হাওড়া-কামাক্ষ্যা রুটে বন্দে ভারত স্লিপার চালু রয়েছে, তবে যাত্রার আগে সংশ্লিষ্ট স্টেশনের পার্সেল অফিস থেকে অফলাইন বুকিং ও ভাড়ার সঠিক তথ্য জেনে নেওয়া জরুরি।