দুই দিনেই ২২০ কোটি পার! বক্স অফিসে রণবীরের ‘রামায়ণ’-এর তাণ্ডব, জানুন ২য় দিনের আয়!

বক্স অফিসে ইতিহাস গড়তে শুরু করে দিয়েছে নীতেশ তিওয়ারির বহুপ্রতীক্ষিত মহাকাব্যিক ছবি ‘রামায়ণ: পার্ট ১’। প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শক উন্মাদনা তুঙ্গে, আর তার প্রতিফলন দেখা যাচ্ছে টিকিট কাউন্টারের সাম্প্রতিক পরিসংখ্যানে। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত এই ছবি মুক্তির দ্বিতীয় দিনেই ভারতের বাজারে ছুঁয়ে ফেলেছে এক অনন্য মাইলস্টোন।রিপোর্ট অনুযায়ী, দ্বিতীয় দিনে (শুক্রবার) ভারতের বাজারে ‘রামায়ণ’ ব্যবসা করেছে আনুমানিক ৪৮.০৫ কোটি টাকা। প্রথম দিন অর্থাৎ ওপেনিং ডে-তে ৬৪.৮৫ কোটি টাকার বাম্পার আয়ের পর, দ্বিতীয় দিনে কালেকশন কিছুটা কমে (প্রায় ২৫.৯ শতাংশ) দাঁড়ালেও ঘরোয়া বক্স অফিসে ছবির অবস্থান অত্যন্ত মজবুত। প্রথম দু’দিন মিলিয়ে ভারতের বাজারে ছবির মোট নিট কালেকশন হয়েছে ১১২.৯০ কোটি টাকা। গ্রস কালেকশনের হিসেবে যা গিয়ে দাঁড়িয়েছে ১৩৪.৮০ কোটি টাকায়। ঘরোয়া ব্যবসার সিংহভাগ আয় আসছে ছবির মূল হিন্দি সংষ্করণ থেকেই। শুক্রবারের আনুমানিক হিসেব অনুযায়ী, কেবল হিন্দি ভার্সন থেকেই উঠে এসেছে ৩৫.৫০ কোটি টাকা। এর পাশাপাশি দক্ষিণী ভাষাতেও ছবিটির চাহিদা ছিল লক্ষণীয়—কন্নড়ে ৫.১৫ কোটি, তেলুগুতে ৪.৭৫ কোটি, তামিলে ১.৫০ কোটি এবং মালয়ালাম ভার্সনে ১.১৫ কোটি টাকার ব্যবসা করেছে সিনেমাটি। আন্তর্জাতিক বাজারেও বিশাল সাফল্য হাসিল করছে সিনেমাটি। ওভারসিজ বা বিদেশের বাজারে দ্বিতীয় দিনে ‘রামায়ণ’ প্রায় ৩৫ কোটি টাকা পকেটে পুরেছে, যার ফলে দু দিনে বিদেশে মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৮৬.২৫ কোটি টাকা। সব মিলিয়ে, প্রথম দু’দিনেই বিশ্বজুড়ে ছবির মোট গ্রস আয় ২২-১.০৫ কোটি টাকা অতিক্রম করে এক বিশাল রেকর্ড গড়েছে।নমিত মালহোত্রা প্রযোজিত এবং নীতেশ তিওয়ারি পরিচালিত এই সিনেমাটিক মাস্টারপিসটি ভ্যাল্মীকি রামায়ণের ওপর ভিত্তি করে দুটি পর্বে নির্মাণ করা হচ্ছে। ছবিতে ভগবান শ্রীরামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার যশ। এছাড়া লক্ষ্মণ হিসেবে রবি দুবে, হনুমানের শক্তিশালী ক্যামিও চরিত্রে সানি দেওল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অরুণ গোভিল, লারা দত্ত, রাকুল প্রীত সিং এবং জটায়ুর কণ্ঠে অনুপম খেরকে পেয়ে দর্শক দারুণভাবে আপ্লুত।