কালীপুজোর রাতে লাস্ট মেট্রো কখন? গঙ্গার এপার-ওপার জোড়া উপহার মেট্রোর, বিরাট সিদ্ধান্ত

কালীপুজোয় প্রতিবছরের মতো এবারও শহরবাসী তথা দর্শনার্থীদের জন্য বিশেষ উপহার মেট্রো রেল কর্তৃপক্ষের। দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরে পৌঁছানো এবং পুজো দেখে রাতে নিশ্চিন্তে বাড়ি ফেরার সুবিধার্থে ব্লু ও গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার কালীপুজোর বিশেষ দিনে ব্লু ও গ্রিন— উভয় লাইনেই ট্রেনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতেও আনা হয়েছে বড় বদল। সকালের প্রথম মেট্রোর সময় যেমন এগিয়ে আনা হয়েছে, তেমনই রাতের শেষ মেট্রোর সময়ও অনেকটা পিছিয়ে দেওয়া হয়েছে।
ব্লু লাইন (দক্ষিণেশ্বর ⇄ কবি সুভাষ/শহিদ ক্ষুদিরাম)
কালীপুজোর দিন সকালে সাধারণ রবিবারের চেয়ে এক ঘণ্টা আগেই শুরু হয়ে যাবে মেট্রো পরিষেবা। অন্যদিকে রাতেও মিলবে বাড়তি ট্রেন।
প্রথম মেট্রো:
নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম: সকাল ৭টা ৫৪ মিনিট (সাধারণত সকাল ৯টায় চলে)।
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর: সকাল ৮টা (সকাল ৯টার পরিবর্তে)।
মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে দক্ষিণেশ্বর: সকাল ৮টা (সকাল ৯টার পরিবর্তে)।
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম: সকাল ৮টা (সকাল ৯টার পরিবর্তে)।
শেষ মেট্রো:
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম: রাত ১০টা ৪০ মিনিট (সাধারণত রাত ১০টা ০৩ মিনিটে ছাড়ে)।
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর: রাত ১১টা (রাত ১০টা ১৫-র পরিবর্তে)।
দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার: রাত ১১টা (রাত ১০টা ১৮-র পরিবর্তে)।
গ্রিন লাইন (হাওড়া ময়দান ⇄ সল্টলেক সেক্টর ফাইভ)
গঙ্গার তলার এই রুটেও ট্রেনের সংখ্যা ১১১ থেকে বাড়িয়ে ১২৩টি (৬১টি আপ ও ৬২টি ডাউন) করা হয়েছে।
প্রথম মেট্রো:
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ: সকাল ৮টা (সকাল ৯টার পরিবর্তে)।
সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান: সকাল ৮টা ২ মিনিট (সকাল ৯টা ২ মিনিটের পরিবর্তে)।
শেষ মেট্রো: উভয় দিক থেকেই রাতের শেষ মেট্রো রাত ১০টা ৩০ মিনিটের পরিবর্তে ছাড়বে রাত ১১টায়।
ইয়েলো লাইন (নোয়াপাড়া ⇄ বিমানবন্দর)
এই রুটে ৭৮টি (৩৯টি আপ ও ৩৯টি ডাউন) মেট্রো নির্দিষ্ট সূচি মেনেই চলাচল করবে।
প্রথম মেট্রো: নোয়াপাড়া থেকে সকাল ৯টা ১৮ মিনিট এবং বিমানবন্দর থেকে সকাল ৯টা ৪০ মিনিট।
শেষ মেট্রো: নোয়াপাড়া থেকে রাত ৯টা এবং বিমানবন্দর থেকে রাত ৯টা ২০ মিনিট।
জরুরি তথ্য: কালীপুজোর দিন (রবিবার) পার্পল লাইন (জোকা-মাঝেরহাট) এবং অরেঞ্জ লাইন (কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায়)-এ কোনও মেট্রো পরিষেবা উপলব্ধ থাকবে না।