মা কালীর আশীর্বাদে মিটবে টাকার অভাব! দীপাবলির থেকেই ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির

বছর ঘুরে দোরগোড়ায় কড়া নাড়ছে দীপাবলি ও কালীপুজো। ২০২৬ সালের ৮ নভেম্বর রাতে শক্তির আরাধনায় মাতবে গোটা বাংলা। আনন্দ-উৎসাবের এই মহাউসবের মধ্যেই জ্যোতিষবিদদের মতে, চলতি বছরের কালীপুজো থেকে দারুণ এক সময় শুরু হতে চলেছে বিশেষ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জন্য। মা কালীর বিশেষ আশীর্বাদে এই রাশিগুলির জীবনে সমস্ত বাধা-বিপত্তি কেটে যাবে এবং উপচে পড়বে সুখ-সমৃদ্ধি।
কোন কোন রাশি পেতে চলেছে মা কালীর এই বিশেষ কৃপা? জেনে নিন বিস্তারিত।
১. মিথুন রাশি
চলতি বছর কালীপুজো থেকেই অত্যন্ত শুভ সময় কাটাতে চলেছেন মিথুন রাশির জাতক-জাতিকারা। জীবনের দীর্ঘদিনের জটিলতা ও বড় সঙ্কট থেকে মিলবে মুক্তি। এই সময়ে আর্থিক অনটনের দিন শেষ হতে চলেছে। ব্যাঙ্কে উপার্জিত অর্থ জমবে হু হু করে। পাশাপাশি ব্যবসায় বিরাট লাভের মুখ দেখার পাশাপাশি চাকরিজীবীদের ইনকাম এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাবে।
২. মকর রাশি
ভাগ্য এবার পুরোপুরি মকর রাশির পাশে থাকবে। আর্থিক টানাটানি ও টেনশন থেকে মুক্তি মিলবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা সমস্ত গুরুত্বপূর্ণ কাজ এই সময়ে সফলভাবে সম্পন্ন হবে। কর্মক্ষেত্রে পদোন্নতির জোরালো যোগ রয়েছে। ব্যবসার প্রসারেও লাভের মুখ দেখবেন মকর রাশির জাতকরা।
৩. কুম্ভ রাশি
জীবনে সাফল্যের নতুন দিগন্ত খুলে যেতে চলেছে কুম্ভ রাশির জন্য। বহুদিনের ঝুলে থাকা কাজ এবার গতি পাবে। কর্মক্ষেত্রে বসের প্রিয় পাত্র হয়ে ওঠার পাশাপাশি বড় কোনো প্রজেক্ট বা কাজের অফার আসতে পারে। ব্যবসার ক্ষেত্রেও নতুন বিনিয়োগ এবং উন্নতির যোগ স্পষ্ট।
৪. কন্যা রাশি
মা কালীর কৃপায় কন্যা রাশির জাতকদের বিরাট উন্নতির সময় শুরু হচ্ছে। সমস্ত অশান্তি ও ঝামেলা কাটিয়ে জীবনে শান্তি ফিরে আসবে। দীর্ঘদিনের আটকে থাকা প্রমোশন এবার হাতে আসতে চলেছে। চাকরি হোক বা ব্যবসা— সবক্ষেত্রেই মিলবে কাঙ্ক্ষিত সাফল্য।
(বিশেষ দ্রষ্টব্য: জ্যোতিষশাস্ত্রের এই অনুমানগুলি সাধারণ ধারণার ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। এর বাস্তবায়নের ক্ষেত্রে নিজস্ব বিচারবুদ্ধি ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করাই শ্রেয়।)