‘পাঞ্জাব চালিত হচ্ছে দিল্লি থেকে!’ মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ ভগবন্ত মান সরকার, সাংরুরের মঞ্চ থেকে আপকে ধুলোয় মেশালেন রাহুল গান্ধী

পাঞ্জাবের মাটিতে দাঁড়িয়ে আম আদমি পার্টি (AAP) সরকার ও মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে তুলোধোনা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার পাঞ্জাবের সাংরুরে আয়োজিত একটি বিশাল ‘ইনসাফ র‍্যালি’তে যোগ দিয়ে রাহুল সরাসরি অভিযোগ করেন যে, রাজ্যে মাদক সমস্যা মেলাতে বর্তমান আপ সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, পাঞ্জাবের নিজস্ব সরকার থাকা সত্ত্বেও সমস্ত কলকাঠি আসলে দিল্লি থেকেই নাড়া হচ্ছে বলে চাঞ্চল্যকর মন্তব্য করেন তিনি।

র‍্যালিতে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী মনে করিয়ে দেন যে, অতীতে সাধারণ মানুষ বিশাল ভরসা রেখেই আম আদমি পার্টিকে ক্ষমতায় এনেছিল। দলটির প্রধান প্রতিশ্রুতি ছিল পাঞ্জাবকে পুরোপুরি মাদক মুক্ত করা। কিন্তু বিগত দিনে সেই কথা রাখা তো দূরের কথা, পরিস্থিতির বিন্দুমাত্র উন্নতি হয়নি বলে দাবি করেন তিনি।

‘কোথায় গেল সেই মাদক নির্মূলের প্রতিশ্রুতি?’

জনতার উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে রাহুল বলেন, “আপনারা ভগবন্ত মান এবং আম আদমি পার্টির ওপর আস্থা রেখে তাদের রায় দিয়েছিলেন। কিন্তু আজ আমি আপনাদের জিজ্ঞেস করছি— পঞ্জাবের কোন কোণ থেকে ওরা মাদক সমস্যা নির্মূল করতে পেরেছে?” তাঁর অভিযোগ, ভোট পাওয়ার আগে বড় বড় বুলি আওড়ালেও ক্ষমতায় এসে সাধারণ মানুষের মূল সমস্যাগুলির সমাধানে সম্পূর্ণ উদাসীন থেকেছে আপ নেতৃত্ব।

রাজনৈতিক মহলের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের এই আক্রমণাত্মক রণনীতি পাঞ্জাবের রাজনৈতিক সমীকরণে নতুন করে চরম উত্তেজনা তৈরি করেছে।