এক টাকায় ২৪ দিন আনলিমিটেড কল ও ডেটা! BSNL-এর ধামাকা প্ল্যান শেষ হওয়ার আগেই হাতান সুযোগ

টেলিকম জগতে গ্রাহকদের চমকে দিয়ে অবিশ্বাস্য অফার নিয়ে এল রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল (BSNL)। মাত্র ১ টাকায় পাওয়া যাচ্ছে পুরো ২৪ দিনের পরিষেবা মেয়াদের এক ধামাকা প্ল্যান। তবে সংস্থা জানিয়ে দিয়েছে, এই বিশেষ অফারের সুবিধা পেতে হলে গ্রাহকদের আর বেশি দেরি করলে চলবে না। কারণ দীপাবলির মরসুমের পর আগামী ৯ নভেম্বর থেকে এই ধামাকা অফারটি চিরতরে বন্ধ হয়ে যেতে চলেছে।
বিএসএনএল-এর এই বিশেষ অফারটি মূলত ‘ফ্রিডম অফার’ হিসেবে স্বাধীনতা দিবস উপলক্ষে বাজারে আনা হয়েছিল। এই প্ল্যানের সবচেয়ে বড় শর্ত হলো, এটি কেবলমাত্র সেই সমস্ত গ্রাহকদের জন্যই প্রযোজ্য যাঁরা অন্য কোনো টেলিকম নেটওয়ার্ক (যেমন জিও, এয়ারটেল বা ভিআই) থেকে পোর্ট করে বিএসএনএল-এ আসছেন। অর্থাৎ, যাঁরা আগে থেকেই বিএসএনএল-এর বিদ্যমান গ্রাহক, তাঁরা এই ১ টাকার রিচার্জের সুবিধা পাবেন না।
মাত্র ১ টাকার এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাচ্ছেন একগুচ্ছ সেরা সুবিধা। এতে থাকছে ২৪ দিনের সম্পূর্ণ ভ্যালিডিটি, সারা দেশে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিং এবং বিনামূল্যে রোমিংয়ের সুবিধা। প্রতিদিন বিনামূল্যে ১০০টি করে SMS পাঠানোর পাশাপাশি পাওয়া যাবে দৈনিক ১ জিবি করে হাই-স্পিড ডেটা। ১ টাকার বিনিময়ে ২৪ দিনে মোট ২৪ জিবি ডেটা পাওয়ার এই অফার বাজারে কার্যত আলোড়ন সৃষ্টি করেছে।
শুধু ১ টাকার অফারই নয়, যে সমস্ত গ্রাহকরা দীর্ঘমেয়াদী প্ল্যান খুঁজছেন, তাঁদের জন্যও বিএসএনএল একটি দুর্দান্ত ৩৬৫ দিনের রিচার্জ প্ল্যান বাজারে নিয়ে এসেছে। ২৭৯৯ টাকার এই বিশেষ অ্যালনুয়াল প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি করে হাই-স্পিড ডেটা উপভোগ করতে পারবেন। এর সঙ্গে থাকছে দেশজুড়ে আনলিমিটেড কলিং, ফ্রি রোমিং এবং প্রতিদিন ১০০টি করে বিনামূল্যে SMS। বেসরকারি টেলিকম সংস্থাগুলির চড়া দামের প্ল্যানের বাজারে বিএসএনএল-এর এই সস্তা রিচার্জ গ্রাহকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।