আংটি খুলতেই আঙুলে কুৎসিত সাদা দাগ? এই সহজ ভুলগুলো না শুধরালে হাত দেখতে লাগবে লজ্জাজনক!

প্রতিদিনের ফ্যাশন হোক কিংবা জ্যোতিষশাস্ত্রের নির্দেশ—হাতে আংটি পরে থাকার অভ্যাস কমবেশি আমাদের সকলেরই রয়েছে। কিন্তু কখনো কি খেয়াল করে দেখেছেন, দীর্ঘক্ষণ বা দীর্ঘদিন টানা আংটি পরে থাকার ফলে আঙুলের ঠিক সেই নির্দিষ্ট জায়গাটিতে একটি গোল সাদা বা ফিকে বিবর্ণ দাগ হয়ে যায়? খালি চোখে বিষয়টি প্রথমে এড়িয়ে গেলেও আংটি খোলার পর এই বিশ্রী দাগ হাতের সৌন্দর্য নিমেষেই ম্লান করে দেয়। আপনিও কি এই সমস্যায় ভুগছেন? চিন্তা নেই, ঘরোয়া কিছু সহজ নিয়ম ও যত্নেই অনায়াসেই দূর করতে পারেন আংটির এই জেদি দাগ।

ত্বক বিশেষজ্ঞ ও লাইফস্টাইল বিশেষজ্ঞদের মতে, আঙুলের স্বাভাবিক সৌন্দর্য বজায় রাখতে এবং এই ধরণের অনাকাঙ্ক্ষিত দাগ এড়াতে মেনে চলতে পারেন বেশ কিছু কার্যকরী টিপস:

  • আঙুলকে বিশ্রাম দিন: একটানা কখনোই আংটি পরে থাকা উচিত নয়। সপ্তাহে অন্তত এক থেকে দুই দিন রাতে শোওয়ার সময় বা সুযোগমতো আংটি খুলে আঙুলকে খোলা হাওয়ায় রাখুন। এতে ত্বকে হাওয়া চলাচলের সুযোগ পায় এবং স্বাভাবিক রঙ ফিরে আসে।

  • নিয়মিত হালকা মাসাজ: অনেকেই অন্ধবিশ্বাসের বশে বা জ্যোতিষীর পরামর্শে আংটি হাত থেকে খুলতেই চান না। সে ক্ষেত্রে অহেতুক ভয় না পেয়ে মাঝে মাঝে আংটিটি সামান্য ওপরের দিকে সরিয়ে সেই ঢাকা থাকা অংশে আঙুল দিয়ে আলতো হাতে মাসাজ করে রক্ত চলাচল সচল রাখতে পারেন।

  • স্ক্রাবিংয়ের জাদু: সপ্তাহে অন্তত দু’দিন কোনো ভালো বডি স্ক্রাবার বা ঘরোয়া উপায়ে তৈরি স্ক্রাব দিয়ে আঙুলের ওই অংশটি হালকা হাতে ঘষে নিন। এটি ত্বকে জমে থাকা মৃত কোষ বা ডেড স্কিন সেল দূর করতে সাহায্য করে, ফলে দাগ দ্রুত মিলিয়ে যায়।

  • সানস্ক্রিনের ব্যবহার: ঘর থেকে বাইরে বের হওয়ার সময় অনেকেই শুধু মুখে সানস্ক্রিন লাগান, যা ভুল। রোদের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে হাত ও আঙুলেও সমানভাবে সানস্ক্রিন লাগানো উচিত, যা ত্বকের অসমান রঙ রোধ করে।

  • অ্যালোভেরা জেলের গুনাগুণ: দিনে অন্তত দুই থেকে তিনবার আঙুলের ওই বিবর্ণ দাগের ওপর খাঁটি অ্যালোভেরা জেল লাগিয়ে হালকা হাতে মাসাজ করুন। অ্যালোভেরার প্রাকৃতিক পুষ্টিগুণ ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তুলতে অত্যন্ত জাদুকরী ভূমিকা পালন করে।

  • নিয়মিত ম্যানিকিউর: হাতের সার্বিক যত্ন এবং ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে প্রতি মাসে নিয়ম করে ম্যানিকিউর করান। এটি আঙুলের সমস্ত জেদি দাগছোপ দূর করে হাতকে রাখে দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন।

ছোট এই অভ্যাগুলো দৈনন্দিন রুটিনে যোগ করলেই আংটির দাগ নিয়ে আর লজ্জায় পড়তে হবে না, হাতের সৌন্দর্য থাকবে অটুট।