স্যামসাংয়ের একচেটিয়া রাজত্বে বড় ধাক্কা! বাজার কাঁপাতে মটোরোলার নতুন চমক ‘রেজর ফ্লেক্স ২৭’, ফিচার ফাঁস হতেই তোলপাড়

ফোল্ডেবল ফোনের বাজারে এবার স্যামসাংকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে কড়া প্রস্তুতি নিচ্ছে প্রযুক্তি জায়ান্ট মটোরোলা। খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে তাদের নতুন বই-আকৃতির (Book-style) ফোল্ডেবল স্মার্টফোন ‘মটোরোলা রেজর ফ্লেক্স ২৭’ (Motorola Razr Flex 27)। সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহির টিডিআরএ (TDRA) সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোনের নাম ও মডেল নম্বর আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত হওয়ায় আন্তর্জাতিক বাজারে এর আত্মপ্রকাশ এখন সময়ের অপেক্ষা মাত্র।
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব মুখিয়ে থাকা এই ফোনটি ইতোমধ্যেই টেক-প্রেমীদের নজর কেড়েছে। টিডিআরএ-এর তালিকা অনুযায়ী, ফোনটির মডেল নম্বর XT2761-1। তবে শুধু সার্টিফাইড নামই নয়, এর আগে গিকবেঞ্চ (Geekbench) ডেটাবেস এবং এক রিটেইলার ওয়েবসাইট থেকেও ফোনটির বেশ কিছু প্রিমিয়াম ফিচার ও সম্ভাব্য দাম ফাঁস হয়ে গেছে।
ফাঁস হওয়া সম্ভাব্য ফিচার ও নজরকাড়া স্পেসিফিকেশন:
প্রসেসর ও গতি: গিকবেঞ্চের তথ্য অনুযায়ী, দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হতে পারে কোয়ালকমের ফ্ল্যাগশিপ ‘স্ন্যাপড্রাগন ৮ জেন ৫’ (Snapdragon 8 Gen 5) চিপসেট।
র্যাম ও অপারেটিং সিস্টেম: ফোনটিতে থাকছে বিশাল ১২ জিবি (12GB) র্যাম এবং সর্বাধুনিক অ্যান্ড্রয়েড ১৭ (Android 17) অপারেটিং সিস্টেম।
স্টোরেজ ও রঙের বৈচিত্র্য: ১২ জিবি র্যামের পাশাপাশি ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যেতে পারে এটি। কালার অপশনে থাকতে পারে ‘প্যানটোন করিয়ান্ডার’ এবং ‘প্যানটোন ডার্ক বোটানিক্যাল গার্ডেন’-এর মতো নান্দনিক শেড।
সম্ভাব্য দাম: একটি রিটেইলার ওয়েবসাইটের লিস্টিং অনুযায়ী, এই প্রিমিয়াম ফোল্ডেবল হ্যান্ডসেটটির দাম হতে পারে প্রায় ১,৫১০.৯০ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ১,৬০,৭৬৫ টাকা)।
যদিও কোম্পানি এখনও আনুষ্ঠানিকভাবে এই ফিচার বা দামের সত্যতা নিশ্চিত করেনি, তবুও বাজারের খবর—বইয়ের মতো ভাঁজ করা এই ফোনটি প্রিমিয়াম স্মার্টফোনের দুনিয়ায় স্যামসাংয়ের একচ্ছত্র আধিপত্যকে জোর টক্কর দিতে চলেছে।