জেলের ভাত খাওয়াবই’, ইউনেস্কোর নাম ভাঙিয়ে ৫০ কোটির পাস বিক্রি! ফাঁস প্রাক্তন মন্ত্রীর গোপন ফাইল!

দুর্গাপুজোর ভিআইপি পাস বিক্রি থেকে শুরু করে সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকার অর্থ তছরুপ—তদন্তে নেমে একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনল কলকাতা পুলিশ। ভুয়ো সংস্থার আড়ালে এই সুবিশাল আর্থিক দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী তথা বিশিষ্ট সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেনকে। গত রাতে সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দীর্ঘ চার ঘণ্টার টানা জেরার পর বাইরে বেরোতেই তাঁকে সোজা নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
তদন্তকারী পুলিশ সূত্রে খবর, কলকাতা দুর্গাপুজোর ইউনেস্কো হেরিটেজ স্বীকৃতিকে ঢাল করে গড়ে তোলা হয়েছিল ‘মাস আর্ট’ নামক একটি ভুঁইফোড় সংস্থা। যার রাশ ছিল প্রাক্তন মন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠদের হাতে। অভিযোগ, ইউনেস্কোর অনুমোদিত অংশীদার বলে ভুয়ো দাবি দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয় এবং দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’ ও ভিআইপি এন্ট্রি পাস আকাশছোঁয়া দামে বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে এই পাস জালিয়াতিতেই আনুমানিক ৫০ থেকে ৬০ কোটি টাকার আর্থিক প্রতারণার প্রমাণ মিলেছে।
তবে দুর্নীতি এখানেই শেষ নয়! গ্রেফতারির পর তাকে জোরদার জিজ্ঞাসাবাদ চালাতেই বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। শুধু পুজোর পাস জালিয়াতিই নয়, রাজ্য সরকারের একাধিক প্রশাসনিক দপ্তরের বড় বড় টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও মোটা অঙ্কের ‘কাটমানি’ লেনদেন ও বেআইনি মনোপলি চালাতেন প্রাক্তন মন্ত্রী। এই বিশাল অঙ্কের টাকা কোথায় পাচার করা হয়েছে এবং কোন কোন প্রভাবশালী ব্যক্তি এই চক্রের সাথে যুক্ত, তা খতিয়ে দেখতে জোর কদমে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দারা।