আস্ত রাস্তাই তৈরি হচ্ছে খাঁটি সোনায়! দুবাইয়ের অভূতপূর্ব কাণ্ডে স্তম্ভিত বিশ্ববাসী

গগনচুম্বী অট্টালিকা, আধুনিক বিশ্বমানের পরিকাঠামো এবং চোখ ধাঁধানো বিলাসবহুল জীবনযাত্রার জন্য দুবাইয়ের পরিচিতি বিশ্বজুড়ে। তবে এবার যা হতে চলেছে, তা রূপকথার গল্পকেও হার মানায়। দুবাইয়ের বুকে তৈরি হতে চলেছে পৃথিবীর প্রথম ২৪ ক্যারেট খাঁটি সোনার হাঁটার রাস্তা (Gold Walkway)। বিশ্বের বুকে এই প্রথম এমন অবিশ্বাস্য পদক্ষেপ নিতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহি সরকার। ২০২৬ সালের শেষদিকের মধ্যেই এই স্বপ্নের সোনার পথ সর্বসাধারণের চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে বলে জানা গেছে।

দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট (Dubai Gold District)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এটি হতে চলেছে বিশ্বের দীর্ঘতম এবং একমাত্র ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরি রাজপথ। দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের বাণিজ্যিক বিভাগের সিনিয়র ডিরেক্টর রশিদ আল হারমুদি জানান, বিশ্বের পর্যটক ও স্থানীয় মানুষদের এক সম্পূর্ণ অনন্য ও স্বর্ণালী অভিজ্ঞতা দেওয়াই তাঁদের প্রধান লক্ষ্য। এর মাধ্যমে সোনা ব্যবসা এবং আন্তর্জাতিক পর্যটনের বিশ্বমঞ্চে দুবাইয়ের অবস্থান আরও একধাপ শক্ত মজবুত হবে।

অলংকার জগতে দুবাই ইতিমধ্যেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসহ একাধিক মাইলফলক স্পর্শ করেছে। তবে এই বিলাসবহুল সোনার পথ নির্মাণের পরিকল্পনা দুবাইকে বিশ্ব মানচিত্রে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে। বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় সোনা ও রত্ন প্রদর্শনী কেন্দ্র হিসেবে দুবাই যেভাবে আত্মপ্রকাশ করছে, সেখানে এই ‘সোনার পথ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী দিনে দুবাই ভ্রমণকারী পর্যটকদের জন্য এটি অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে।