বলিউডে পুজো আমেজ থেকে শ্যুটিং সেটের গোপন তথ্য ফাঁস! নজর কেড়ে নিলেন তিন তারকা

টিনসেল টাউনে খবর অফুরান! বিনোদনের সমস্ত আপডেট জানতে চোখ রাখুন ‘নজরে বিনোদনে’-তে। জেনে নিন আজকের সেরা সব গরমাগরম খবর। কাজলের জমজমাট পুজো সূচনা:বলিউড অভিনেত্রী কাজল মুম্বইতে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সঙ্গে দুর্গাপূজা উদযাপনের সূচনা করেছেন। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু সুন্দর মুহূর্ত এবং দেবী দুর্গার প্রতিমার ছবি ও ভিডিও শেয়ার করেছেন তিনি। উৎসবে কাজলের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর মা বর্ষীয়ান অভিনেত্রী তনুজা, বোন তানিশা মুখার্জি, ভাই খ্যাতনামা পরিচালক অয়ন মুখার্জি এবং পরিবারের অন্যান্য সদস্যরা। শ্যুটিং সেটের খাবার নিয়ে অনীতের বিষ্ফোরক অভিযোগ:অভিনেত্রী অনীত পাড্ডার আগামী ছবি ‘শক্তি শালিনী’-র কাজ এখন দ্রুত গতিতে চলছে। মুক্তির মাত্র কয়েক মাস বাকি থাকতে শ্যুটিং সেটের খাবার নিয়ে বিষ্ফোরক অভিযোগ করলেন অনীত। এক সাক্ষাৎকারে সেটের খাবারের মান নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান যে, তিনি ফিল্ম সেটে পরিবেশিত কোনও খাবারই খান না। অনীত বলেন, “আমি আর সেটের খাবার খাই না। আমার সৌভাগ্য যে আমি বাইরে থেকে খাবার অর্ডার করতে পারি। তবে আগে যখন সেটের খাবার খেতাম, মনে হত খাবারে সোডা ঢেলে দেওয়া হয়েছে! এমনকী পাপড় মুখে দিলে মনে হত যেন ফেনা উঠছে!” রাম চরণের মেগা প্রোজেক্টে সারা অর্জুন?’ধুরন্ধর’ ছবির আকাশছোঁয়া সাফল্যের পর এবার দক্ষিণী ছবির দুনিয়ায় বড় খবরের কেন্দ্রবিন্দুতে তরুণী অভিনেত্রী সারা অর্জুন। সূত্রের খবর, মেগাস্টার রাম চরণ এবং প্রখ্যাত পরিচালক সুকুমারের পরবর্তী বহুল প্রতীক্ষিত ছবি ‘RC17’-এ প্রধান নারী চরিত্রে অভিনয়ের জন্য কথা চলছে সারার সঙ্গে। ২০১৮ সালের ব্লকবাস্টার ছবি ‘রঙ্গস্থলম’-এর পর এই জুটির পুনর্মিলন নিয়ে অনুরাগীদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ছবির প্রি-প্রোডাকশনের কাজ পুরোদমে চলছে এবং জানা যাচ্ছে, ডিসেম্বর মাস থেকেই এই বিগ বাজেট ছবির মূল শুটিং শুরু হতে চলেছে।