মুম্বই পুলিশের কড়া নোটিশ! ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়তে হচ্ছে আমির খানের ভাগ্নে ইমরানকে?

বলিউড অভিনেতা তথা আমির খানের ভাগ্নে ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে মুম্বই পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত একটি রাজনৈতিক বিক্ষোভে অংশগ্রহণ করার পর তাঁর বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট বা বিদেশি আইন লঙ্ঘনের অভিযোগে এই ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ জারি করা হলো। ‘জানে তু… ইয়া জানে না’ খ্যাত এই জনপ্রিয় অভিনেতা জন্মসূত্রে মার্কিন নাগরিক এবং তাঁর কাছে ‘ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া’ (ওসিআই) কার্ড রয়েছে।

মুম্বই পুলিশের এই সিদ্ধান্তের পরপরই বিষয়টি রাজনৈতিক রূপ নিয়েছে। বিজেপি নেতা কিরিট সোমাইয়া অভিনেতার বিরুদ্ধে সুর চড়িয়েছেন। তিনি অভিযোগ করেন, ইমরান খান ভারতে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে বিদেশি শক্তি ও পাকিস্তানের থেকে অর্থ সহায়তা নিয়ে চক্রান্ত করছেন। সোমাইয়ার দায়ের করা অভিযোগের পরেই ইমিগ্রেশন ও পুলিশ বিভাগ যৌথভাবে এই কড়া নোটিশ পাঠায়। পুরো ঘটনায় বিনোদন জগতের পাশাপাশি রাজনৈতিক মহলেও তীব্র চাঞ্চল্য ও তোলপাড় শুরু হয়েছে।