স্মার্টহোমে অ্যাপলের ধামাকা! লঞ্চ হল ৭ ইঞ্চির HomeView ও শক্তিশালী HomePod mini 2

অ্যাপল ভক্তদের জন্য বড় সুখবর! গত ১৩ই অক্টোবর আয়োজিত এক জমকালো ইভেন্টে টেক জায়ান্ট অ্যাপল (Apple) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করল তাদের নতুন দুটি স্মার্টহোম গ্যাজেট— ‘Apple HomeView’ এবং ‘HomePod mini 2’। ইনবিল্ট ‘Siri AI’ ফিচার সমৃদ্ধ এই স্মার্ট ডিভাইসগুলি গৃহস্থালির ডিজিটাল অভিজ্ঞতাকে সম্পূর্ণ নতুন মাত্রা দিতে তৈরি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা এবং ভারতের বাজারে এই ডিভাইসগুলিতে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সুবিধা পাওয়া যাবে। Apple HomeView: স্মার্ট হোমের নতুন কেন্দ্রবিন্দুঅ্যাপল জানাচ্ছে, ৭ ইঞ্চির লিক্যুইড রেটিনা ডিসপ্লে সমৃদ্ধ HomeView হতে চলেছে বাড়ির ‘সেন্টার অফ হোম’। এর সাহায্যে খুব সহজেই ঘরের সমস্ত স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে। এর বডিতে রয়েছে সিলভার, স্টারলাইট, রোজ পিঙ্ক ও স্পেস গ্রে রঙের স্টাইলিশ অ্যালুমিনিয়াম ফিনিশ এবং নিচে একটি স্টিল হিঞ্জ। ওয়াল-মাউন্টেড মডেলটি পাওয়া যাবে স্পেস গ্রে ও সিলভার কালারে। HomePod mini 2: আরও শক্তিশালী অডিও পারফরম্যান্সআগের জনপ্রিয় HomePod mini-র উত্তরসূরী হিসেবে আসা এই স্পিকারটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী S10 চিপসেট। এটি সিঙ্গেল স্পিকার হিসেবে দারুণ কাজ করে। দুর্দান্ত সাউন্ডের এই স্পিকারটি পিঙ্ক, গ্রিন, ব্লু, হোয়াইট এবং মিডনাইট কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। দাম ও উপলব্ধতাHomeView-র দাম রাখা হয়েছে ২৯৯ মার্কিন ডলার (স্ট্যান্ডার্ড ও ওয়াল মাউন্টেড উভয়ই)। এর প্রি-অর্ডার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভারতসহ একাধিক দেশে। আগামী ১৩ই নভেম্বর থেকে শুরু হবে এর বিক্রি। এছাড়া অতিরিক্ত অ্যাকসেসরিজ হিসেবে USB Type-C ওয়াল কানেক্টরের দাম ৫৯.৯৫ ডলার, AC ওয়্যার্ড মাউন্টের দাম ৭৯.৯৫ ডলার এবং Power over Ethernet Mount (২০২৭ সালে ডেলিভারি) এর দাম ১২৯.৯৫ মার্কিন ডলার ধার্য করা হয়েছে। অপরদিকে HomePod mini 2-এর দাম রাখা হয়েছে ১৪৯ মার্কিন ডলার, যা আগামী ৩০শে অক্টোবর থেকে বাজারে কেনাকাটার জন্য পাওয়া যাবে।