মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে উত্তাল চেন্নাই! পুলিশের ব্যারিকেড ভেঙে আটক শতাধিক ছাত্র ও যুবকর্মী

জাতীয় রাজধানীর পাশাপাশি দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতেও তীব্র আকার ধারণ করল নির্বাচন কমিশন বিরোধী আন্দোলন। মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে চেন্নাইয়ে আয়োজিত এক বিক্ষোভে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন (AISF) এবং অল ইন্ডিয়া ইউথ ফেডারেশন (AIYF)-এর যৌথ উদ্যোগে তামিলনাড়ু সচিবালয় অভিমুখে একটি বিশাল মিছিল বের করা হয়েছিল। এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে চেন্নাইয়ের আন্না সালাইয়ে অবস্থিত পেরিয়ার মূর্তির নিকট জড়ো হন শত শত ছাত্র ও যুবকর্মী।

মিছিলটি যখন শিবানন্দ সালাইয়ের দিকে এগোতে শুরু করে, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকে দেয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে এলাকায় চরম উত্তেজনা ও ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কঠোর পদক্ষেপ নেয় এবং শতাধিক AISF ও AIYF কর্মীকে আটক করে একটি কমিউনিটি হলে নিয়ে যায়। এই ধরপাকড়ের তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধীরা। রাজনৈতিক মহলের মতে, এই আন্দোলনকে কেন্দ্র করে দক্ষিণের রাজনীতিতেও নতুন করে পারদ চড়তে শুরু করেছে।

Aditi Banik
  • Aditi Banik