আইটি চাকরি ছেড়ে রাজনীতিতে! দিল্লি বিমানবন্দরে অভিজিৎ দিপকে আটক হতেই নেপথ্যে এলেন কে এই অজিঙ্কা শিন্ডে?

ককরোচ জনতা পার্টির (CJP) প্রধান অভিজিৎ দিপকে সহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতাদের দিল্লি বিমানবন্দরে আটকের পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল। ঠিক এমন এক সংকটজনক মুহূর্তে সিজেপি-র আন্দোলন ও সংগঠনের নেতৃত্বভার যার কাঁধে বর্তেছে, তিনি হলেন অজিঙ্কা শিন্ডে। কিন্তু হঠাৎ আলোচনায় উঠে আসা এই তরুণ নেতা আসলে কে?

সাংগঠনিক সূত্রে জানা যায়, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শেষ করে কর্পোরেট চাকরি ছেড়ে রাজনীতির কঠিন ময়দানে পা রাখেন অজিঙ্কা। সিজেপি-র বর্তমান সাংগঠনিক কাঠামোতে সংগঠনের তিন প্রধান মুখ—অভিজিৎ দিপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার পরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন তিনি।

মহারাষ্ট্রের বাসিন্দা অজিঙ্কা ব্যক্তিগত ও সাংগঠনিক দিক থেকে সিজেপি প্রধান অভিজিৎ দিপকের অন্যতম ঘনিষ্ঠ আস্থাভাজন বলেই পরিচিত। শনিবার দিল্লি বিমানবন্দরে বিমান থেকে অভিজিৎ দিপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে দিল্লি পুলিশ আটকের পর এক ভিডিও বার্তায় স্পষ্ট জানিয়ে দেন যে, তাঁদের অনুপস্থিতিতে দলের সমস্ত আন্দোলন ও কর্মকাণ্ড পরিচালনা করবেন অজিঙ্কা শিন্ডেই।

চাকরি ছেড়ে রাজনীতিতে আসা এই তরুণ নেতার হাতে সিজেপি নেতৃত্ব যাওয়ার পর এখন নজর থাকবে, তাঁর হাত ধরে দল কীভাবে পরবর্তী রাজনৈতিক পদক্ষেপগুলো গ্রহণ করে।