১৫ বছরে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের টার্গেট! ভারত-সুইজারল্যান্ড ঐতিহাসিক চুক্তিতে কাঁপছে বিশ্ববাজার

বাণিজ্য, প্রযুক্তি এবং বিনিয়োগের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত হলো একাধিক যুগান্তকারী চুক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারত সফরে আসা সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পार्मেলিনের (Guy Parmelin) উচ্চপর্যায়ের বৈঠকের পরই এই বড় ঘোষণা সামনে এসেছে।

উভয় নেতার ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আগামী ১৫ বছরের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং এর মাধ্যমে প্রায় ১০ লক্ষ নতুন প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টির সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মুক্ত বাণিজ্য চুক্তির (FTA/TEPA) সঠিক রূপায়ণের পাশাপাশি এদিনের বৈঠকে এআই (AI), পরমাণু শক্তি, উন্নত প্রযুক্তি, পরিকাঠামো এবং প্রতিরক্ষা উৎপাদনে সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এছাড়া, ‘মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি এগ্রিমেন্ট’-এর ফলে ভারতীয় ছাত্র, গবেষক ও দক্ষ পেশাদারদের জন্য সুইজারল্যান্ডের মাটিতে কাজের ও শিক্ষার নতুন সুযোগ উন্মোচিত হতে চলেছে।

বিশ্ব ভূরাজনীতি ও অর্থনৈতিক অস্থিরতার মাঝে ভারত ও সুইজারল্যান্ডের এই কৌশলগত অংশীদারিত্ব আন্তর্জাতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে বলে মত বিশেষজ্ঞদের।