হারদিপ সিং পুরী থেকে অরুণ সিং—উত্তরপ্রদেশের রাজনৈতিক ময়দানে পদ্ম শিবিরের বড় চমক!

আসন্ন রাজ্যসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে উত্তরপ্রদেশে। ভারতীয় জনতা পার্টি (BJP) তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করার পর থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন সমীকরণ ও জল্পনা।

দলের পক্ষ থেকে প্রকাশিত এই তালিকায় বেশ কয়েকজন হেভিওয়েট ও পরিচিত মুখকে রাখা হয়েছে। যার মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী হারদিপ সিং পুরী, বি এল ভার্মা এবং অরুণ সিংয়ের মতো হেভিওয়েট নেতাদের নাম রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশের রাজনৈতিক ময়দানে নিজেদের অবস্থান আরও শক্ত করতে এবং নিখুঁত জাতিগত ভারসাম্য বজায় রাখতে এই কৌশল নিয়েছে বিজেপি হাইকম্যান্ড।

গেরুয়া শিবিরের এই হাই-প্রোফাইল প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বিরোধী দলগুলোর অন্দরেও শুরু হয়ে গেছে নতুন হিসাব-নিকাশ। নির্বাচনী লড়াইয়ের আগে এই কৌশলগত পদক্ষেপ কতটা ফলপ্রসূ হয়, এখন সেটাই দেখার বিষয়।