জিওর মেগা ধামাকা! ৩৫৯৯ টাকার রিচার্জে একলাফে মিলছে হাজার হাজার টাকার ফ্রি জিনিস ও ধাসু ডেটা

গ্রাহকদের জন্য এক্কেবারে নতুন এবং ধামাকা অফার নিয়ে হাজির হলো রিলায়েন্স জিও (Reliance Jio)। সংস্থার জনপ্রিয় ৩৫৯৯ টাকার বার্ষিক রিচার্জ প্ল্যানে যুক্ত করা হয়েছে দুর্দান্ত কিছু মেগা সুবিধা। সারাবছর নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখার পাশাপাশি এই প্যাকেজটিকে এবার আরও আকর্ষণীয় করে তুলেছে কোম্পানি।

জিওর এই বিশেষ অ্যানিভার্সারি অফারের আওতায় ব্যবহারকারীরা যেমন প্রতিদিন প্রচুর হাই-স্পিড ডেটার সুবিধা পাবেন, তেমনই এর সঙ্গে যুক্ত হয়েছে একাধিক বোনাস বেনিফিট। বিশেষ করে, এই প্ল্যানে গ্রাহকরা একদম বিনামূল্যে পেয়ে যাচ্ছেন প্রায় ৩৫,১০০ টাকা মূল্যের ১৮ মাসের গুগল জেমিনি প্রো (Google Gemini Pro) সাবস্ক্রিপশন। এর পাশাপাশি মিলছে অতিরিক্ত ডেটা ভাউচার এবং নামী ওটিটি প্ল্যাটফর্মের ফ্রি অ্যাক্সেস, যা বর্তমান বাজারে গ্রাহকদের পকেটের খরচ অনেকটাই কমিয়ে দেবে।

টেক বিশেষজ্ঞদের মতে, যারা বারবার রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি পেতে চান এবং একই সঙ্গে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির নানা সুবিধা উপভোগ করতে চান, তাঁদের জন্য এই বার্ষিক প্ল্যানটি এককথায় দুর্দান্ত বিকল্প হতে চলেছে। সাশ্রয়ী মূল্যে এমন আকর্ষণীয় ফিচার পাওয়ায় ইতিমধ্যেই মোবাইল ব্যবহারকারীদের মধ্যে এই অফারটি নিয়ে চরম উন্মাদনা শুরু হয়েছে।