পুজোর আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা? অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপডেট জানলে চোখ কপালে উঠবে!

হাতে গোনা আর মাত্র কটা দিন বাকি। চারদিকে এখন শুধু একটাই সুর—শারদোৎসবের আনন্দ। পুজো মানেই নতুন জামাকাপড়, সাজসজ্জা আর জমজমাট কেনাকাটা। তবে এই উৎসবের আবহে সাধারণ গৃহিনীদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, দুর্গাপুজোর আগেই কি অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩,০০০ টাকা? এই আর্থিক সহায়তা নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা।
ক্যালেন্ডার বলছে, আগামী ১০ অক্টোবর মহালয়া এবং ১৭ অক্টোবর মহাষষ্ঠীতে দেবীর বোধন। সাধারণত নিয়ম অনুযায়ী প্রতি মাসের ১৭ থেকে ২০ তারিখের মধ্যে ডিবিটি (DBT)-র মাধ্যমে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যায়। অগাস্ট এবং সেপ্টেম্বর মাসেও এই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই টাকা ঢুকেছিল। তবে অক্টোবর মাসে ১৭ তারিখ ষষ্ঠী পড়লেও সেদিন মাসের চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক খোলা থাকবে কিনা, তা নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত প্রক্রিয়া মেনেই নির্দিষ্ট সময়ের মধ্যে উপভোক্তাদের হাতে টাকা পৌঁছে দেওয়ার কাজ চলছে। পুজোর বাজারে বাড়তি তিন হাজার টাকা হাতে পেলে কেনাকাটার আনন্দ যে কয়েকগুণ বেড়ে যাবে, তা বলাই বাহুল্য। তাই এখন সকলের নজর কেবল ব্যাঙ্ক অ্যাকাউন্টের দিকে। উৎসবের মরশুমে অন্নপূর্ণা ভাণ্ডারের এই টাকা ঠিক কবে ক্রেডিট হয়, সেদিকেই তাকিয়ে রাজ্যের লক্ষাধিক মহিলা।