চাকরি নিয়ে যোগীর হুঙ্কার! বিরোধীদের তোপ দেগে ৬ মাসে ১ লক্ষ বেকারের হাতে তুলে দেওয়ার বড় ঘোষণা

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোমবার সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন যে, যারা অতীতে যুবকদের অধিকার কেড়ে নিয়েছিল, তারা এখন গিরগিটির মতো রং বদলাচ্ছে। ‘মিশন এমপ্লয়মেন্ট’-এর অধীনে নবনিযুক্ত ১,৩৭৫ জন গ্রাম পঞ্চায়েত কর্মকর্তার হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার সময় তিনি ঘোষণা করেন যে, আগামী ছয় মাসের মধ্যে এক লক্ষ যুবককে সরকারি চাকরি দেওয়া হবে।

বিরোধী দলগুলির কঠোর সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, এসপি-র কাছে উন্নয়নের অর্থ কেবল ‘সাইফাই’। ২০১৭ সালের আগের সরকারের আমলে সরকারি চাকরির প্রক্রিয়ায় দুর্নীতির রাজত্ব চলত, যেখানে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হতেন। বর্তমান সরকারের স্বচ্ছ নিয়োগ নীতির ফলে এপর্যন্ত সাড়ে নয় লক্ষ যুবক সরকারি চাকরি পেয়েছেন। তিনি আরও জানান, এককালের অনগ্রসর উত্তরপ্রদেশ আজ দেশের শীর্ষ অর্থনীতিগুলির অন্যতম হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে।