দিল্লি সরকারের বড় পদক্ষেপ! ১ নভেম্বর থেকে দ্বিগুণ হবে পার্কিং ফি, বদলাচ্ছে সরকারি অফিসের সময়ও

দিল্লিতে দূষণ নিয়ন্ত্রণ ও যানজট কমাতে একাধিক কঠোর পদক্ষেপ নিতে চলেছে সরকার। আগামী ১ নভেম্বর ২০২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত বেশ কিছু নতুন নিয়ম কার্যকর করা হবে। এর মধ্যে অন্যতম হলো অনুমোদিত পার্কিং স্থানগুলিতে পার্কিং ফি সরাসরি দ্বিগুণ করে দেওয়া।

পাশাপাশি, সরকারি কাজের সময় পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি (MCD)-এর অফিসগুলি সকাল ৮:৩০ টা থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত এবং এনসিটি দিল্লি সরকার (GNCTD)-এর অফিসগুলি সকাল ১০:০০ টা থেকে সন্ধ্যা ৬:৩০ টা পর্যন্ত খোলা থাকবে। প্রশাসনের আশা, এই সময়গুলিতে পরিবর্তন আনলে ট্রাফিক চাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং বায়ুর মান উন্নত করতে সাহায্য করবে।