পুজোর আগেই ধামাকা! রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে কি ঢুকছে বকেয়া ডিএ? নবান্নের মেগা নির্দেশিকা!

পুজোর আগেই সরকারি কর্মীদের মুখে চওড়া হাসি ফোটাতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া দ্রুত শেষ করতে আসরে নেমেছে অর্থ দফতর। সরকারি সূত্রের খবর, পুজোর ছুটির আগেই যাতে সমস্ত জটিলতা কাটিয়ে কর্মীদের হাতে প্রাপ্য টাকা পৌঁছে যায়, তার জন্যই এই তোড়জোড়।

নবান্নের অর্থ দফতরের তরফে সম্প্রতি এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত স্মারক নং ৩৫৭৬-F(eGov)-এ স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম বা HRMS পোর্টালে সমস্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। রাজ্য প্রশাসনের শীর্ষ মহল চাইছে, উৎসবের মরশুমের আগেই যেন ফাইল সংক্রান্ত সমস্ত কাজ মিটে যায়।

এই নতুন নির্দেশিকার ফলে কোন কোন দফতরের কর্মীরা বাড়তি সুবিধা পাবেন এবং কোন প্রক্রিয়ায় এই বকেয়া মেটানো হবে, তা নিয়ে রাজ্যজুড়ে তৈরি হয়েছে কৌতূহল। সরকারি মহলের একাংশের মতে, বহুদিনের এই অপেক্ষার অবসান ঘটাতেই নবান্ন এবার একেবারে কোমর বেঁধে নেমেছে। পুজোর আনন্দের ঠিক আগে এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন লক্ষাধিক রাজ্য সরকারি কর্মী।