ঘনাচ্ছে দুর্যোগ! ২২ সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, রইল আবহাওয়ার বড় আপডেট

ভাদ্র মাসের ভ্যাপসা গরমের মাঝেই বড় দুর্যোগের পূর্বাভাস! দক্ষিণবঙ্গে কবে থেকে শুরু হচ্ছে ভারী বৃষ্টি?
কখনও ভ্যাপসা গরম তো কখনও আবার হঠাৎ বৃষ্টি—আব্দুর আবহাওয়ায় ফের বড় পরিবর্তনের পূর্বাভাস দিল হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হতে চলেছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের পর্ব। ভাদ্র মাসের এই আবহাওয়া পরিবর্তন নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে কৌতূহল।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এরপর বুধবার ও বৃহস্পতিবার দুর্যোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কোন কোন জেলায় কী সতর্কতা রয়েছে?
বুধবার (২৩ সেপ্টেম্বর): দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম—এই চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বাকি জেলাগুলিতেও ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর): দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি রয়েছে। উপকূলের জেলাগুলিতে বাতাসের গতিবেগ বেড়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর): পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আবহাওয়া দফতরের এই সতর্কবার্তার পর রাজ্যজুড়ে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। টানা কয়েকদিন এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।