ব্রিকস সম্মেলনের মাঝেই বড় বিপত্তি! ভারতে এসে কি সত্যি স্ট্রোকে আক্রান্ত হন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং?

ব্রিকস সম্মেলনের মাঝেই গুরুতর অসুস্থতার কবলে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতীয় সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক সূত্রের দাবি, ভারত সফরকালেই স্ট্রোকের শিকার হন তিনি। তবে গোপনীয়তা বজায় রাখতেই এ দেশে চিকিৎসা না করিয়ে তড়িঘড়ি বেজিংয়ে ফিরে তাঁর অস্ত্রোপচার করানো হয়েছে বলে খবর।
আন্তর্জাতিক মহলে চরম চাঞ্চল্য ছড়িয়েছে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের স্বাস্থ্য নিয়ে। সম্প্রতি ভারতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে এসেছিলেন তিনি। অভিযোগ উঠেছে, এই সফর চলাকালেই আচমকা সেরিব্রাল স্ট্রোকে (ইস্কিমিক স্ট্রোক) আক্রান্ত হন চিনের প্রেসিডেন্ট এবং জ্ঞানও হারিয়ে ফেলেন। তবে ভারতের কোনো হাসপাতালে চিকিৎসা করালে তাঁর স্বাস্থ্য সংক্রান্ত গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে—এই আশঙ্কায় তিনি এ দেশে চিকিৎসা করাতে অস্বীকার করেন।
চিনের ডেমোক্রেসি পার্টির চেয়ারম্যান ওয়ানজুন শিয়ে সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন যে, বিশেষ বিমানে করে বেজিংয়ে ফেরানোর পর জিনপিংকে সরাসরি ৩০১ নম্বর সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের বিশেষ বোর্ড গঠন করে তাঁর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলে জানালেও, এই অসুস্থতার জেরে তাঁর পূর্বনির্ধারিত আমেরিকা সফর আপাতত স্থগিত রাখা হয়েছে।
অন্যদিকে, ব্রিকস সম্মেলন শেষে নিজ দেশে ফিরে অসুস্থ হয়ে পড়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসাও। তাঁর দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চিকিৎসকদের কঠোর পরামর্শে তিনি বর্তমানে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন এবং বাড়ি থেকেই সমস্ত রাজনৈতিক ও প্রশাসনিক কাজকর্ম সামলাচ্ছেন। আন্তর্জাতিক মহলের হেভিওয়েট দুই রাষ্ট্রনেতার একসঙ্গে এমন অসুস্থতার খবরে বিশ্বজুড়ে শুরু হয়েছে নানা জল্পনা।