স্যানিটারি প্যাড ব্যবহারে কি ত্বকে র্যাশ ও চুলকানি হচ্ছে? এই সহজ নিয়মটি মানলেই মিলবে মুক্তি!

মাসিক বা পিরিয়ডের দিনগুলোতে নারীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই সময়ে অনেক নারীই স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের কারণে ত্বকে র্যাশ, চুলকানি বা অস্বস্তির সমস্যায় ভুগে থাকেন। চিকিৎসকদের মতে, সামান্য কিছু সতর্কতা অবলম্বন করলেই এই সমস্যাগুলো থেকে পুরোপুরি দূরে থাকা সম্ভব।
প্রথমত, প্রতি ৪ থেকে ৬ ঘণ্টা পরপর নিয়ম করে প্যাড পরিবর্তন করা উচিত, এমনকি রক্তপাত কম হলেও এটি মেনে চলা দরকার। দীর্ঘক্ষণ একই প্যাড ব্যবহার করলে সেখানে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের সংক্রমণ ঘটে, যা সংবেদনশীল ত্বকে প্রদাহ ও র্যাশ সৃষ্টি করে।
দ্বিতীয়ত, সুগন্ধযুক্ত বা পারফিউমযুক্ত ন্যাপকিন ব্যবহার এড়িয়ে চলা উচিত, কারণ এর কেমিক্যাকেল উপাদান ত্বকে অ্যালার্জি বাড়ায়। এর পরিবর্তে সুতির বা নরম কাপড়ের তৈরি অর্গানিক প্যাড ব্যবহার করা অধিক নিরাপদ। প্যাড পরিবর্তনের সময় ত্বক ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নেওয়া এবং প্রয়োজনে হালকা ময়েশ্চারাইজার বা অ্যান্টি-র্যাশ ক্রিম ব্যবহার করা যেতে পারে। সচেতনতাই পারে এই অস্বস্তি থেকে আপনাকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে।