১৭ সেপ্টেম্বর থেকে মোদীর মহাযজ্ঞ! ‘সেবা সংকল্পে’ ময়দানে নামছেন স্মৃতির মতো ভারী হেভিওয়েটরা

আগামী ১৭ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে দেশজুড়ে এক বিশাল রাজনৈতিক ও সামাজিক জনসংযোগের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় জনতা পার্টি (BJP)। প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং জনপ্রতিনিধি ও দেশসেবায় তাঁর দীর্ঘ ২৫ বছর সম্পন্ন হওয়া উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে মেগা ‘সেবা সংকল্প অভিযান – জনসেবাই ভগবানের সেবা’। এই মেগা ক্যাম্পেইন সফল করতে কেন্দ্রীয় মন্ত্রী, জাতীয় সাধারণ সম্পাদক, সাংসদ ও রাজ্য স্তরের শীর্ষ ১২ জন হেভিওয়েট নেতা-নেত্রীকে ১২টি বিশেষ কর্মসূচির গুরুদায়িত্ব দেওয়া হয়েছে।
১৭ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে মাসব্যাপী চলবে এই বিশেষ প্রচার অভিযান। এতে মূল গুরুত্ব পাবে সেবা, সুশাসন এবং উদ্ভাবন।
কোন নেতাকে দেওয়া হলো কী দায়িত্ব?
দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রিসভার অভিজ্ঞ মুখদের এই অভিযানে সামনের সারিতে রাখা হয়েছে:
আশীর্বাদ দিয়েছেন: এই বিশেষ কর্মসূচির দায়িত্ব সামলাবেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া।
আমার স্বপ্নের ভারত-চিত্র সেবা: শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রচারের দায়িত্বে থাকছেন তেজস্বী সূর্য (সাংসদ) এবং জাতীয় মন্ত্রী মৃগাঙ্ক দেব বর্মণ।
নমো সেবা-আনটোল্ড স্টোরিজ: প্রধানমন্ত্রীর জীবনের না-বলা গল্প সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার দায়িত্ব পেয়েছেন জাতীয় মন্ত্রী স্বদেশ সিং।
অঙ্গন মিলন সেবা: অঙ্গনওয়াড়ি কেন্দ্র, নারী স্বাস্থ্য ও শিশু কল্যাণে মূল ভূমিকা সামলাবেন জাতীয় সাধারণ সম্পাদক স্মৃতি ইরানি।
সেবার কাহিনী: সরকারি জনকল্যাণমুখী প্রকল্পের বাস্তব সাফল্যের গল্প তুলে ধরার গুরুদায়িত্ব দেওয়া হয়েছে ছত্তিশগড়ের অর্থমন্ত্রী ওপি চৌধুরীকে।
বিজেপির নীতি অনুযায়ী, সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং তৃণমূল স্তরে সম্পর্ক আরও সুদৃঢ় করাই এই অভিযানের প্রধান লক্ষ্য। রক্তদান শিবির, পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন উন্নয়নমূলক মেলার মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে প্রধানমন্ত্রীর ২৫ বছরের কর্মযাত্রাকে উদ্যাপন করবে শাসকদল।