ব্রিকস মঞ্চে মোদির মেগা কূটনীতি! জিনপিংয়ের আগমন থেকে মালয়েশিয়ার সঙ্গে ঐতিহাসিক বৈঠক!
September 12, 2026

নয়াদিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। চতুর্থবারের মতো ভারতের সভাপতিত্বে আয়োজিত এই দুই দিনব্যাপী মেগা ইভেন্টের মূল থিম হলো ‘স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ’। সম্মেলন চলাকালীন বিশ্বনেতারা পারস্পরিক সহযোগিতা ও বৈশ্বিক সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন।
ইতিমধ্যেই চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বিমান নয়াদিল্লিতে অবতরণ করেছে। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হায়দ্রাবাদ ভবনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন করেছেন। এই সম্মেলনে ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিয়ে ভারতের আয়োজন ও অভ্যর্থনার ভূয়সী প্রশংসা করেছেন।