সারার সঙ্গেই ঘটেছিল সেই অন্ধকার অভিজ্ঞতা! সরা-ওরীর চরম বন্ধুত্বের সম্পর্কে ভাঙন ধরাল কোন ঘটনা?

বলিউড তারকাদের অতি পরিচিত বন্ধু হিসেবে নেটদুনিয়ায় ‘ওরী’ বা ওরহান অবত্রামাণীর নাম বেশ আলোচিত। বিশেষ করে অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা এবং একসঙ্গে পার্টি করার ছবি একসময় নিয়মিত খবরের শিরোনামে আসত। তবে সেই গভীর বন্ধুত্ব এখন অতীত। সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা আলি খানের সঙ্গে সম্পর্ক ভাঙার নেপথ্যের বিস্ফোরক কারণ খোলাসা করেছেন ওরী।

ঠিক কী ঘটেছিল ২০২১ সালে?

পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওরী দাবি করেছেন, ২০২১ সালে সারা আলি খানের সঙ্গে একটি পার্টিতে থাকাকালীনই তাঁদের সম্পর্কে ফটল ধরতে শুরু করে। ওরির বয়ান অনুযায়ী, পার্টিতে বসার জায়গা খুঁজতে গিয়ে এক মহিলা যে চেয়ারে বসেছিলেন, সারা নাকি তাঁকে সেখান থেকেই জোর করে সরিয়ে দেন। বিষয়টি নিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠলে শেষ পর্যন্ত সমস্ত দোষ এসে পড়ে ওরির ঘাড়েই। সারার সেলিব্রিটি ইমেজ বা জনপ্রিয়তার কারণে তিনি সহজেই বিষয়টি এড়িয়ে গেলেও চরম বিপাকে পড়তে হয়েছিল ওরীকে।

সোশ্যাল মিডিয়ায় আনফলো ও দূরত্ব বৃদ্ধি

এই ঘটনার পর থেকেই দুই তারকার মধ্যে সম্পর্কের দূরত্ব তৈরি হতে শুরু করে। একসময়ের ঘনিষ্ঠ বন্ধুরা একে অপরকে সোশ্যাল মিডিয়া থেকেও আনফলো করে দেন এবং প্রকাশ্যে তাঁদের একসঙ্গে দেখা যাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। এর পরে ২০২৬ সালের জানুয়ারি মাসেও সারার পরিবারকে নিয়ে ওরির একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছিল। এমনকি সারা ও তাঁর মা অমৃতা সিংয়ের সঙ্গে ঘটে যাওয়া সেই সময়টিকে নিজের জীবনের অন্যতম ‘অন্ধকার সময়’ বলেও উল্লেখ করেছেন ওরী। যদিও এই বিষয়ে সারা আলি খান বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি, তবে ওরির এই বিস্ফোরক সাক্ষাৎকারবলিউড পাড়ায় নতুন করে জল্পনার ঝড় তুলেছে।