পুজোর আগে বাম্পার ধামাকা! টাটার জনপ্রিয় ইভি গাড়িতে সোয়া তিন লক্ষ টাকার বিশাল ছাড়

ৎসবের মরশুম শুরু হতেই অটোমোবাইল বাজারে বিরাট ধামাকা অফার নিয়ে হাজির হলো টাটা মোটরস। সংস্থার জনপ্রিয় ইলেকট্রিক এসইউভি Tata Curvv EV গাড়িতে এক ধাক্কায় বিশাল অঙ্কের ছাড় ঘোষণা করা হয়েছে। আপনিও যদি পুজোর আগে নতুন গাড়ি কেনার কথা ভেবে থাকেন, তবে এটি আপনার জন্য দারুণ সুযোগ হতে পারে।

কত ছাড় মিলছে গাড়িতে? কোম্পানির ঘোষণা অনুযায়ী, Curvv EV-এর এক্স (X) ভ্যারিয়েন্টে ক্যাশ ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ বোনাস মিলিয়ে মোট ৩.৩৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে ৩ লক্ষ টাকার ক্যাশ ডিসকাউন্ট এবং ৩৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বা স্ক্র্যাপ বোনাস। পাশাপাশি, এই ভ্যারিয়েন্টে অতিরিক্ত ৩০,০০০ টাকার লয়্যালটি বোনাসও দেওয়া হচ্ছে, যার ফলে মোট সুবিধার পরিমাণ দাঁড়ায় ৬৫,০০০ টাকা। অন্যদিকে, গাড়ির বেস ক্রিয়েটিভ (Creative) ভ্যারিয়েন্টে ২.৫০ লক্ষ টাকার ক্যাশ ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ বোনাস মিলিয়ে মোট ২.৮৫ লক্ষ টাকার ছাড় মিলছে। পাশাপাশি, পেট্রোল ও ডিজেল চালিত Curvv ICE মডেলের প্রতিটি ভ্যারিয়েন্টেও ১.২৫ লক্ষ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট ঘোষণা করেছে টাটা।

ফিচার ও ব্যাটারি ব্যাকআপ: বাজারে শক্তিশালী প্রতিযোগিতার মুখে দাঁড়িয়ে এই গাড়িটি গ্রাহকদের মন জয় করে নিচ্ছে। টাটা মোটরসের দাবি অনুযায়ী, Curvv EV-এর ৪৫ কিলোওয়াট ব্যাটারি প্যাক মডেলে ৪৩০ কিলোমিটার এবং ৫৫ কিলোওয়াট ব্যাটারি প্যাক মডেলে এক চার্জে প্রায় ৫০২ কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ পাওয়া যাবে। মহিন্দ্রার একাধিক ইভি মডেলের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় থাকা এই গাড়িটির ডিজাইন, স্পোর্টি লুক এবং উন্নত প্রযুক্তির ফিচার ইতিমধ্যেই ক্রেতাদের নজর কেড়েছে। তবে বিভিন্ন ডিলারশিপ ও রাজ্যের ওপর ভিত্তি করে অফারের পরিমাণে তারতম্য হতে পারে, তাই গাড়ি কেনার আগে নিকটবর্তী ডিলারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।