আইফোন মানেই আলাদা ক্রেজ! ভারতের প্রিমিয়াম বাজারে অ্যাপেলের বিশাল ধাক্কায় চোখ কপালে উঠবে

প্রতি বছর নতুন আইফোনের আত্মপ্রকাশের অপেক্ষায় মুখিয়ে থাকেন প্রযুক্তিপ্রেমীরা। আইফোন আজ কেবল একটি যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি হয়ে উঠেছে লাইফস্টাইল, সামাজিক মর্যাদা এবং উচ্চাকাঙ্ক্ষার এক অনন্য প্রতীক। আর এই জনপ্রিয়তার সুবাদেই ভারতের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে টেক জায়ান্ট অ্যাপেল (Apple)।

বাজার চলতি পরিসংখ্যান অনুযায়ী, ভারতে ৩০,০০০ টাকার বেশি দামের প্রিমিয়াম স্মার্টফোনের বাজার চড়া গতিতে বাড়ছে। শুধু তাই নয়, ২০২৫ সালে এই সেগমেন্টের শিপমেন্টে ১১ শতাংশের বার্ষিক বৃদ্ধি নথিভুক্ত হয়েছে। এর মধ্যে একা অ্যাপেলই ২০২৫ সালে ভারতের স্মার্টফোন বাজারে ভ্যালুর (মূল্য) নিরিখে ২৮ শতাংশ বাজার দখল করে নিয়েছে, যা ভারতে কোম্পানির ইতিহাসে এখন পর্যন্ত সর্বাধিক বার্ষিক মূল্য শেয়ার। ক্রমবর্ধমান এই চাহিদার জেরে ভারতের প্রিমিয়াম গ্যাজেট বাজারে অ্যাপেলের অবস্থান যে আরও বেশি শক্তিশালী হয়েছে, তা বলাই বাহুল্য।