বাংলা চলচ্চিত্র ও মহানায়ককে নিয়ে মোদির প্রশংসায় পঞ্চমুখ! কী প্রতিক্রিয়া এল শুভেন্দুর তরফ থেকে?

আজ নিজ কার্যালয়ে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ শুনলেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠান শেষে দেশের ইতিহাস, সংস্কৃতি, যুবসমাজকে নিয়ে প্রধানমন্ত্রীর বিভিন্ন ইতিবাচক বার্তার ভূয়সী প্রশংসা করেন তিনি। বিশেষ করে বাংলার মহানায়ক উত্তম কুমারকে স্মরণ করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
কী বললেন শুভেন্দু অধিকারী?
সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী জানান, ‘মন কি বাত’ অনুষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে দেশবাসীর সঙ্গে নিয়মিত ভাবনা ভাগ করে নেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, নেশামুক্ত ভারত গড়ে তোলার পাশাপাশি আগামী ৩ সেপ্টেম্বর মহানায়ক উত্তমকুমারের জন্মশতবার্ষিকীর প্রাক্কালে বাংলা চলচ্চিত্রে তাঁর অবদানকে যেভাবে প্রধানমন্ত্রী দেশের সামনে তুলে ধরেছেন, তার জন্য পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
পাশাপাশি, আসন্ন জন্মাষ্টমী এবং বিশ্বকর্মা পুজো উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে আত্মনির্ভর ভারত গড়ার ডাক দেওয়ায় প্রধানমন্ত্রীর এই বার্তাকে অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করেছেন তিনি।