নতুনের ক্রেজে পুরনোতেই বাজিমাত! আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্সে মিলছে অবিশ্বাস্য ছাড়

শীঘ্রই বাজারে আসছে অ্যাপলের নতুন ‘আইফোন ১৮ প্রো’ সিরিজ। আর এই নতুন ফোন লঞ্চের ঠিক আগেই বর্তমান প্রজন্মের প্রো মডেলগুলিতে বড়সড় মূল্য হ্রাসের ঘোষণা করল ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট। বিশেষ করে ‘আইফোন ১৭ প্রো’ এবং ‘আইফোন ১৭ প্রো ম্যাক্স’ মডেলে গ্রাহকরা পেয়ে যাচ্ছেন হাজার হাজার টাকার ধামাকা ছাড়। আগামী ৯ সেপ্টেম্বর অ্যাপলের পরবর্তী ইভেন্টের আগেই এই অফার সামনে আসায় অ্যাপলপ্রেমীদের মধ্যে চরম উন্মাদনা শুরু হয়েছে।

আইফোন ১৭ প্রো ম্যাক্সে ১৪,০০০ টাকা পর্যন্ত সাশ্রয়:

মূল্য ও ফ্লিপকার্ট ছাড়: iPhone 17 Pro Max-এর মূল বাজারদর ছিল ১,৪৯,৯০০ টাকা। ফ্লিপকার্টে বর্তমানে এটি ১,৪৪,৯০০ টাকায় বিক্রি হচ্ছে (সরাসরি ৫,০০০ টাকা ছাড়)।

ব্যাংক অফার: SBI বা ICICI ক্রেডিট কার্ড ব্যবহার করলে মিলবে অতিরিক্ত ৬,০০০ টাকার ছাড়। আর যদি আপনার কাছে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড থাকে, তবে আরও ৯,০০০ টাকা ছাড় পাওয়া যাবে।

ফলে সব মিলিয়ে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক অফার কাজে লাগালে ফোনটিতে মোট ১৪,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করা সম্ভব, যার ফলে ফোনটির কার্যকরী দাম নেমে আসবে মাত্র ১,৩৫,৯০০ টাকায়!

আইফোন ১৭ প্রো-তেও বড় ছাড়:
ছোট মডেল অর্থাৎ iPhone 17 Pro-এর আসল দাম ছিল ১,৩৪,৯০০ টাকা। ফ্লিপকার্টের বর্তমান অফারে ৫,০০০ টাকা কমে এটি ১,২৯,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। এর সঙ্গে ব্যাংক অফারগুলি যুক্ত করলে এই মডেলটির দাম আরও কমে ১,২৫,্নহাজার টাকার নিচে নেমে আসবে।

কোনটি কিনবেন?
দুটি মডেলেই রয়েছে শক্তিশালী A19 Pro চিপ, সর্বোচ্চ ৩,০০০ নিটস ব্রাইটনেস এবং ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। তবে আকার ও ব্যাটারিতে কিছুটা তফাত রয়েছে। আইফোন ১৭ প্রো-তে রয়েছে ৬.৩ ইঞ্চির ডিসপ্লে এবং ৩৩ ঘণ্টার ভিডিও প্লেব্যাক ব্যাকআপ, অন্যদিকে প্রো ম্যাক্সে রয়েছে বড় ৬.৯ ইঞ্চির ডিসপ্লে এবং ৩৯ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ।

যাঁরা একটু কম বাজেটে এবং কমপ্যাক্ট সাইজে দুর্দান্ত পারফরম্যান্স চান, তাঁদের জন্য আইফোন ১৭ প্রো দারুণ অপশন। অন্যদিকে বড় স্ক্রিন ও লম্বা ব্যাটারি লাইফ যাঁদের পছন্দ, তাঁদের জন্য প্রো ম্যাক্সের এই ছাড়ে কেনাটাই সবচেয়ে লাভজনক সুযোগ।