১০ বছরে টাকা ছাপাল মিউচুয়াল ফান্ড! ২৫ শতাংশ পর্যন্ত রিটার্ন দেওয়া সেরা ৫ এসআইপি-র তালিকা ফাঁস

শেয়ার বাজারের বর্তমান চরম অস্থিরতার মধ্যেও দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি (SIP) সাধারণ মানুষের অন্যতম ভরসাস্থল হয়ে উঠেছে। সঠিক ফাণ্ডে নিয়মিত বিনিয়োগ করলে ব্যাংক বা সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্পের তুলনায় অনেক বেশি রিটার্ন পাওয়া সম্ভব। ভ্যালু রিসার্চের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত ১০ বছরের এসআইপি রিটার্নে বেশ কিছু ফান্ড চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছে, যেখানে কিছু স্কিম ২৫ শতাংশের বেশি পর্যন্ত রিটার্ন দিয়েছে।
সেরা পারফরম্যান্স দেওয়া শীর্ষ ৫ মিউচুয়াল ফান্ড
অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া (AMFI)-র রিপোর্ট অনুযায়ী ইক্যুইটি ফান্ড বিভাগে বৈচিত্র্যপূর্ণ স্কিমের ছড়াছড়ি রয়েছে। এর মধ্যে গত ১০ বছরে সবচেয়ে বেশি রিটার্ন দেওয়া শীর্ষ ৫টি ফান্ড হলো:
কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড (Quant Small Cap Fund): ২৫.৯১ শতাংশ রিটার্ন।
নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড (Nippon India Small Cap Fund): ২২.৬৪ শতাংশ রিটার্ন।
ইনভেসকো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড (Invesco India Mid Cap Fund): ২২.১৯ শতাংশ রিটার্ন।
এডেলওয়াইজ মিড ক্যাপ ফান্ড (Edelweiss Mid Cap Fund): ২১.৭৪ শতাংশ