পুজোর আগে বাম্পার গিফট! সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে তিনগুণ বেতন, সঙ্গে বিরাট সুখবর!

পুজোর আগে বেতন বাড়িয়ে দিচ্ছে রাজ্য সরকার! সেপ্টেম্বরে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে তিনগুণ স্যালারি

দুর্গাপুজোর ঠিক আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য এল এক অবিশ্বাস্য এবং দুর্দান্ত সুখবর। একধাক্কায় অনেকটাই বেড়ে যেতে চলেছে কর্মীদের বেতন। হাতে নগদ আসতে চলেছে প্রায় তিন গুণের কাছাকাছি। কারণ বড়সড় ঘোষণা করে রাজ্য সরকার এবার একলাফে ২০ শতাংশ মহার্ঘ ভাতা (DA) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি পুজোর আনন্দ দ্বিগুণ করতে অক্টোবরের বেতনও দেওয়া হবে অনেকটাই আগে, যা সম্ভবত সেপ্টেম্বরের বেতনের সঙ্গেই অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। সবমিলিয়ে উৎসবের মরশুমে সরকারি কর্মীদের পকেট যে বেশ ভারী হতে চলেছে, তা বলাই বাহুল্য।

বেতন বাড়ার নেপথ্যে রয়েছে কোন কারণ?
হাতে একদিকে যেমন একলাফে ২০ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ আসছে, তেমনই অন্যদিকে পুজোর আগে আগাম বেতন পাওয়ার সুবাদে মূল বেতনের প্রায় তিনগুণ পর্যন্ত টাকা হাতে পেতে চলেছেন কর্মীরা। এমনিতেই কেন্দ্র ও রাজ্যের বেতন কাঠামোর ফারাক ঘোচাতে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে কবে থেকে বা ঠিক কোন দিন থেকে এই অতিরিক্ত ডিএ কার্যকর হবে, সে বিষয়ে চূড়ান্ত সরকারি নির্দেশিকার অপেক্ষায় রয়েছেন কর্মীরা।

সামনে আসছে আরও এক বড় চমক:
শুধু ডিএ বা আগাম বেতনই নয়, এর পাশাপাশি খুব শীঘ্রই রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠনের জোরালো ইঙ্গিতও মিলছে। যদি সত্যিই সপ্তম বেতন কমিশন কার্যকর হয়, তবে রাজ্য সরকারি কর্মীদের আর্থিক স্বস্তি আরও বহুলাংশে বেড়ে যাবে। সবমিলিয়ে এই পুজোয় সরকারি কর্মচারীদের মুখে যে চওড়া হাসি ফুটবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।