বৃষ্টির দিনে গরম ভাতের সাথে জমে যাবে সরিষা বেগুন! রইল ঝটপট বানানোর গোপন রেসিপি

সরিষা বেগুন তৈরির জন্য প্রথমে দুটি বেগুন কেটে হলুদ ও লবণ দিয়ে ভালো করে মেখে সরিষার তেলে ভেজে তুলে রাখুন। এরপর ওই তেলেই পেঁয়াজ কুচি সোনালী করে ভেজে নিন। এবার তাতে ২ টেবিল চামচ সরিষা বাটা, আধা চা চামচ রসুন বাটা, ১ চা চামচ কাঁচা মরিচ বাটা, আধা চা চামচ হলুদ গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে মসলা ভালোভাবে কষিয়ে নিন। মসলা কষানো হয়ে গেলে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিন এবং অল্প আঁচে ঢেকে রান্না করুন। প্রয়োজন হলে সামান্য জল মিশিয়ে নিতে পারেন। মশলা বেগুনের গায়ে ভালোভাবে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নিন। ব্যস, তৈরি সুস্বাদু সরিষা বেগুন। গরম ভাত, খিচুড়ি কিংবা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।