জেলা বা ব্লক অফিসে দৌড়ঝাঁপ বন্ধ! যুব সাথীর তথ্য মিলবে এবার এক কলেই

রাজ্যের যুব সাথী প্রকল্পে বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় তৈরি হয়েছে ব্যাপক সাড়া। আবেদনকারীদের বিভিন্ন জিজ্ঞাসা ও সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করতে নবান্নের নির্দেশে চালু হলো বিশেষ হেল্পডেস্ক। এখন থেকে ‘Department of Youth Services and Sports’-এর তত্ত্বাবধানে সরাসরি চলবে এই পরিষেবা।
আবেদনকারীদের আবেদনের বর্তমান অবস্থা, নথি যাচাই এবং সুবিধা পাওয়ার সময়সীমা সংক্রান্ত তথ্যের জন্য আর ব্লক বা জেলা অফিসে ভিড় করতে হবে না। হেল্পডেস্কের জন্য বরাদ্দ করা হয়েছে নির্দিষ্ট মোবাইল নম্বর: ৬২৯২২৪৮৮৮। এই নম্বরে ফোন করার পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। পরিষেবাটি সপ্তাহের সোমবার থেকে শুক্রবার, সকাল ১০:৩০ থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়া, আনুষ্ঠানিক লিখিত অভিযোগ ও নথি জমা দেওয়ার জন্য নির্দিষ্ট ইমেল আইডি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, এই ডিজিটাল ব্যবস্থার ফলে স্বচ্ছতা বাড়বে এবং আবেদন প্রক্রিয়া হবে আরও দ্রুত ও ঝঞ্ঝাটহীন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে।