রবিবার শহরে জোড়া অগ্নিকাণ্ড! টালিগঞ্জে অল্পের জন্য রক্ষা পেলেন যশ-নুসরত, কসবায় মৃত্যু বৃদ্ধার

রবিবার ছুটির দিনে অগ্নিকাণ্ডের জোড়া ঘটনায় আতঙ্ক ছড়াল কলকাতায়। সকালে টালিগঞ্জের করুণাময়ীর এক অভিজাত আবাসনের টাওয়ার নম্বর ২-এর পাঁচতলায় আগুন লাগে। ওই একই আবাসনে থাকেন তারকা দম্পতি যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। আগুনের খবর ছড়াতেই বিদ্যুৎ ও লিফট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। আতঙ্কিত হয়ে যশ-নুসরতসহ অন্য আবাসিকরা সন্তানদের নিয়ে নিচে নেমে আসেন। দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় বড় বিপদ এড়ানো গেছে। প্রাথমিক অনুমান, প্রদীপের শিখা থেকেই এই আগুন।

তবে মর্মান্তিক খবর এসেছে কসবা থেকে। দুপুর নাগাদ কসবার এক বহুতলের ফ্ল্যাটে আগুন লাগলে নমিতা রায় নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন। মেয়ে ও জামাইয়ের ফ্ল্যাটে থাকতেন তিনি। দমকল ও পুলিশ দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy