অনেকেই মনে করেন নারকেল খেলে মেদ বাড়ে কিংবা কোলেস্টেরল বৃদ্ধি পায়। কিন্তু আধুনিক পুষ্টিবিজ্ঞান বলছে উল্টো কথা। প্রতিদিনের খাদ্যতালিকায় সঠিক পরিমাণে নারকেল রাখলে তা শরীরের একাধিক জটিল রোগকে গোড়া থেকে নির্মূল করতে পারে। এর মধ্যে থাকা ‘মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড’ শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। জেনে নিন নারকেলের কিছু বিস্ময়কর গুণ:
১. হার্টকে চাঙ্গা রাখে: নারকেলে থাকা লরিক অ্যাসিড রক্তে ভালো কোলেস্টেরলের (HDL) মাত্রা বাড়ায়। এটি ধমনীর ব্লকেজ প্রতিরোধ করে হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয়।
২. দ্রুত ওজন কমায়: নারকেল খেলে অনেকক্ষণ খিদে পায় না। এর ফ্যাট সরাসরি লিভারে গিয়ে শক্তিতে রূপান্তরিত হয়, ফলে শরীরে চর্বি জমার বদলে ক্যালোরি পোড়াতে সাহায্য করে।
৩. হজম শক্তি ও কোষ্ঠকাঠিন্য: নারকেলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যারা পেটের সমস্যায় ভোগেন বা কোষ্ঠকাঠিন্য আছে, তাদের জন্য নিয়মিত নারকেল খাওয়া ওষুধের মতো কাজ করে। এটি অন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে।
৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: নারকেল হলো প্রাকৃতিক অ্যান্টি-ভাইরাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল। ইনফ্লুয়েঞ্জা, ব্রঙ্কাইটিস বা বিভিন্ন ইনফেকশন দূর করতে নারকেল দারুণ কার্যকরী।
৫. ত্বক ও চুলের জেল্লা: শরীরে পুষ্টির অভাব হলে ত্বক খসখসে হয়ে যায়। নিয়মিত নারকেল খেলে এর ফ্যাটি অ্যাসিড ভেতর থেকে ত্বককে আর্দ্র রাখে এবং চুল পড়া কমিয়ে দেয়।