‘ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা!’ ট্রাম্প-মোদী চুক্তিতে ভারতজুড়ে আন্দোলনের ডাক কৃষক সংগঠনগুলোর

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি (India-US Trade Deal) নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। এই চুক্তিকে দেশের কৃষকদের সঙ্গে ‘ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা’ বলে দেগে দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা (SKM)। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যত ‘নতজানু’ হয়েছেন। এর প্রতিবাদে ৪ থেকে ১১ ফেব্রুয়ারি দেশজুড়ে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এবং ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে কৃষক সংগঠনগুলো।
কৃষকদের মূল উদ্বেগ কোথায়? * বাজার দখলের ভয়: মোর্চার দাবি, চুক্তির ফলে উচ্চ ভর্তুকিযুক্ত মার্কিন কৃষিপণ্য ভারতীয় বাজারে ছেয়ে যাবে, যা দেশের ১৪ কোটিরও বেশি কৃষক পরিবারকে ধ্বংস করে দেবে।
শুল্ক বিতর্ক: মার্কিন পণ্যে শূন্য শতাংশ আমদানি শুল্কের অনুমতি দেওয়াকে ‘সাম্রাজ্যবাদের কাছে আত্মসমর্পণ’ বলে উল্লেখ করা হয়েছে।
ট্রাম্পের ঘোষণা: ট্রাম্প জানিয়েছেন ভারত ৫০০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য কিনবে, যা ঘিরেই ঘনীভূত হচ্ছে আশঙ্কার মেঘ।
পাল্টা আশ্বাস দিয়ে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, কয়েকমাসের আলোচনায় কৃষি ও দুগ্ধ খাতের স্বার্থকে সম্পূর্ণ সুরক্ষিত রাখা হয়েছে। শীঘ্রই দুই দেশ যৌথ বিবৃতির মাধ্যমে চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করবে।